
শেষ আপডেট: 24 December 2018 08:14
এর মধ্যেই রবিবার মেয়ের একটা ছবি নিজের টুইটারে শেয়ার করলেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে পোজ দিয়ে দাঁড়িয়ে সানা। ব্যাকগ্রাউন্ডে ধরা পড়েছে পুরো শহর। ছবির সঙ্গে ক্যাপশন, "তার জন্ম নেওয়া খুব বেশিদিন হয়নি। এখন তাকে দেখুন। আমার সানা গঙ্গোপাধ্যায়।"
https://twitter.com/SGanguly99/status/1077005782376505344
এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের কমেন্ট আসতে শুরু করে। অনেকে রিটুইটও করেন। কেউ বলেন, সত্যি সানা অনেক বড় হয়ে গেছে। অনেকে বলেন, বাবা-মেয়ের সুন্দর সম্পর্ক চোখে পড়ছে এই ছবিতে। আবার কেউ বলেন, পৃথিবীতে সবথেকে সুন্দর সম্পর্ক হলো বাবা-মেয়ের সম্পর্ক।
সৌরভ অনেকবার সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় দলে খেলার সময় সানা ছোট ছিল। তখন মেয়েকে বেশি সময় দিতে পারতেন না তিনি। তাই খেলা ছাড়ার পর যতটা পারেন মেয়ের সঙ্গে সময় কাটান। মাঝেমধ্যেই বিদেশ সফরে মেয়েকে নিয়ে যান সৌরভ। এখন তো বিজ্ঞাপনেও দেখা যায় দুজনকে। কয়েক মাস আগে সেনকো গোল্ডের বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছিল সৌরভ ও সানাকে। এ বার স্পেনের মাটিতে দাঁড়িয়ে সেই সুন্দর সম্পর্কের আরও একটা ঝলক দেখালেন মহারাজ।