Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাবিনি ধোনি ক্যাপ্টেনসি করতে বলবে, বিদায়ী টেস্টের গল্প বললেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানান, নাগপুরে সিরিজের শেষ টেস্ট খেলেই অবসর নেবেন তিনি। তাঁর অবসরের সঙ্গেই ভারতীয় ক্রিকেটের এ

ভাবিনি ধোনি ক্যাপ্টেনসি করতে বলবে, বিদায়ী টেস্টের গল্প বললেন সৌরভ

শেষ আপডেট: 11 July 2020 10:29

দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জানান, নাগপুরে সিরিজের শেষ টেস্ট খেলেই অবসর নেবেন তিনি। তাঁর অবসরের সঙ্গেই ভারতীয় ক্রিকেটের একটা যুগের অবসান হয়। ভারতের অন্যতম সফল অধিনায়কের শেষ টেস্টে তাঁকে কিছুক্ষণের জন্য অধিনায়কত্ব করতে বলেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ব্যাপারে তিনি বিন্দুবিসর্গ জানতেন না বলে নিজেই জানালেন সৌরভ। সম্প্রতি বিসিসিআইয়ের একটি টক শো ‘ওপেন নেটস উইথ ময়ঙ্ক’-এ হাজির হয়েছিলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। তাঁর জন্মদিন ৮ জুলাই এই টক শো সম্প্রচার করা হয়। সেখানেই এই প্রসঙ্গ তোলেন ময়ঙ্ক। কয়েকটি ছবি তিনি দেখান সৌরভকে। তারপর সেই ছবি কোথাকার তা জিজ্ঞাসা করেন। সেখানেই নাগপুর টেস্টের ছবি দেখা যায়। সেই ছবি দেখেই নস্টালজিক হয়ে পড়েন দাদা। স্ক্রিনে ফুটে ওঠা ছবিতে দেখা যায়, নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে মাঠে নামছেন সৌরভ। টিমের বাকিরা সারি দিয়ে দাঁড়িয়ে তাঁকে গার্ড অফ অনার দিচ্ছেন। এই ছবি দেখেই সৌরভ বলেন, “নাগপুরে আমার শেষ টেস্ট ম্যাচ। শেষ দিনের শেষ সেশন ছিল। আমি বিদর্ভ স্টেডিয়ামের সিঁড়ি দিয়ে মাঠে নামছিলাম। আমার দলের বাকি প্লেয়াররা আমার পাশে দাঁড়িয়ে আমাকে গার্ড অফ অনার দেয়। আমি প্রথমে মাঠে নামি।” তারপরেই সেই ম্যাচে সৌরভের হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়ার কথা তোলেন ময়ঙ্ক। এই প্রসঙ্গে সৌরভ বলেন, তিনি ভাবতেই পারেননি ধোনি এই কাজ করবেন। দাদা বলেন, “আমি একটু অবাক হয়েছিলাম। আমি ভাবতে পারিনি ধোনি এটা করবে। কিন্তু এমএস ধোনি তো এমএস ধোনি। ক্যাপ্টেনসির মতো সবকিছুতেই চমক ছিল ওর। আমরা টেস্ট ম্যাচটা জিতছিলাম। আমার মন তখন অবসরের দিকে ছিল। নিজেকে খেলা থেকে সরিয়ে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওই ৩, ৪ ওভার আমি কী করব।” নাগপুরের সেই টেস্টে শেষ সেশনে লাঞ্চের আগেই জেতার মতো পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল ভারত। লাঞ্চের পরে দুই সেশনে ২৭১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। হাতে ছিল ৭ উইকেট। ঘূর্ণি পিচে ওই ম্যাচ বাঁচানো কঠিন ছিল অস্ট্রেলিয়ার। সেখানেই শেষ উইকেট পড়ার আগে সৌরভের হাতে অধিনায়কত্ব তুলে দেন ধোনি। কয়েক ওভারের মধ্যেই শেষ উইকেট পড়ে যায়। ১৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ভারত। ম্যাচে জেতার পরেও অবশ্য সৌরভের বিদায়কে স্মরণীয় করে রাখেন তাঁর সতীর্থরা। খেলা শেষে মাঠ ছেড়ে বেরনোর সময় সৌরভকে ঘাড়ে তোলেন হরভজন, লক্ষ্মণ, সেহওয়াগরা। সতীর্থদের কাঁধে চেপেই মাঠ ছাড়েন দাদা। শেষ হয় ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় অধ্যায়।

```