Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

'মানুষ মাত্রেই ভুল হয়', হার্দিক ইস্যুতে মুখ খুললেন সৌরভ

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বোর্ডের শাস্তির মুখে হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুল। বোর্ডের তরফে তাঁদের নির্বাসনে পাঠানো হয়েছে। আইপিএলে তাঁরা খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। এমনকী এই দু

'মানুষ মাত্রেই ভুল হয়', হার্দিক ইস্যুতে মুখ খুললেন সৌরভ

শেষ আপডেট: 17 January 2019 14:40

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বোর্ডের শাস্তির মুখে হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুল। বোর্ডের তরফে তাঁদের নির্বাসনে পাঠানো হয়েছে। আইপিএলে তাঁরা খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা-ভাবনা করছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। এমনকী এই দুই ক্রিকেটার বিশ্বকাপেও খেলতে পারবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই দুই খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, "ক্রিকেটাররাও মানুষ। আর মানুষ মাত্রেই ভুল হয়। ওরা ভুল করার পর সেটা স্বীকারও করেছে। তাই আমার মনে হয় এই বিষয় নিয়ে আর কাটাছেঁড়া করা উচিত নয়। ভবিষ্যতে যাতে ওরা এই ধরণের ভুল আর না করে, সে বিষয় বোর্ডের দেখা উচিত।"

আরও পড়ুন বিয়ের পাঁচ মাস পরেই টেবিল টেনিস তারকা সৌম্যজিতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের স্ত্রীর

এমনকী তরুণ প্রজন্ম হলেই যে সবাই বেফাঁস মন্তব্য করেন, এ কথা মানতে নারাজ মহারাজ। তাঁর কথায়, "তরুণ প্রজন্ম মানেই যে সবাই লাগামছাড়া, এ কথা মনে করার কোনও কারণ নেই। এই প্রজন্মের কাছে বিরাট কোহলি একজন আইডল। তরুণ প্রজন্মের ক্রিকেটাররা এখন অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ। কোহলিই তার সবথেকে বড় উদাহরণ।" সম্প্রতি বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শো 'কফি উইথ করণ'-এ গিয়ে মহিলাদের নিয়ে অশ্লীল মন্তব্য করে বসেন পান্ড্য। তাঁর সঙ্গে থাকা লোকেশ রাহুল নিজে কোনও মন্তব্য না করলেও প্রতিবাদও করেননি। এই এপিসোড টেলিকাস্টের পর থেকেই শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে টুইটারে ক্ষমাও চান পান্ড্য। তারপরেও বোর্ডের তরফে দু'জনকে শো কজ করা হয়। হার্দিক সেই শো কজের জবাব দিলেও বোর্ড তাতে সন্তুষ্ট হয়নি। তদন্তের নির্দেশ জানানো হয় বোর্ডের প্রশাসনিক কমিটির তরফে। দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া সফর থেকেও ছেঁটে ফেলা হয়। বিরাট কোহলিও প্রেস কনফারেন্সে এসে জানান, হার্দিক ও রাহুলের বক্তব্য তাঁদের ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। অনেক প্রাক্তন ক্রিকেটার এই কাণ্ডে হার্দিক ও রাহুলের সমালোচনা করেছেন। কিন্তু অনেকদিন পর এই ঘটনায় একটু লাইফলাইন পেলেন দুই ক্রিকেটার। সৌরভ দাঁড়ালেন তাঁদের পাশে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```