Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাহালের ব্যাটিং দেখেই উন্নতি হয়েছে তাঁর, এ কী বললেন স্মৃতি মান্ধানা!

দ্য ওয়াল ব্যুরো : চাহাল টিভি। অস্ট্রেলিয়া সফর থেকে ভারতের ম্যাচের পরেই দর্শকদের আগ্রহ থাকে এই চ্যাট শোয়ের জন্য। ম্যাচের অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটারকে ডেকে এনে প্রশ্নোত্তর পর্ব জমিয়ে দেন লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল। বিরাট, রোহিত থেকে শুরু

চাহালের ব্যাটিং দেখেই উন্নতি হয়েছে তাঁর, এ কী বললেন স্মৃতি মান্ধানা!

শেষ আপডেট: 8 February 2019 06:49

দ্য ওয়াল ব্যুরো : চাহাল টিভি। অস্ট্রেলিয়া সফর থেকে ভারতের ম্যাচের পরেই দর্শকদের আগ্রহ থাকে এই চ্যাট শোয়ের জন্য। ম্যাচের অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটারকে ডেকে এনে প্রশ্নোত্তর পর্ব জমিয়ে দেন লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল। বিরাট, রোহিত থেকে শুরু করে মহম্মদ শামি, সবাই তাঁর শোয়ের অতিথি হয়ে এসেছেন। কিন্তু এ বার এই শোয়ে অতিথি হয়ে এলেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার তথা বিশ্বের এক নম্বর মহিলা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা। এমনিতেই চাহাল টিভি মানে সেখানে থাকবে হাসি-মস্করা। মজার প্রশ্নের মজার জবাব। এ দিনও তার ব্যতিক্রম হলো না। চলতি বছরে আইসিসি’র সেরা মহিলা ক্রিকেটার হওয়ার পাশাপাশি সম্প্রতি ওয়ান ডে’তে বিশ্বের এক নম্বর হয়েছেন স্মৃতি৷ নিজের ব্যাটিংয়ে কীভাবে উন্নতি এনেছেন? প্রশ্ন করলেন চাহাল।

আরও পড়ুন আবহাওয়া মনোরম, ফুলও ফুটবে: শিলংয়ে রাজীবকুমারকে স্বাগত জানালেন তথাগত রায়, লুকিয়ে রইল খোঁচাও

চাহালের এই প্রশ্নেই মজার উত্তর মান্ধানার৷ চাহালকে দেখেই নাকি ব্যাটিংয়ে আরও উন্নতি করেছেন মান্ধানা। ভারতীয় মহিলা দলের বাঁ-হাতি ওপেনার চাহালকে উদ্দেশ করেন বলেন, ‘তোমার ব্যাটিং দেখেই অণুপ্রেরণা খুঁজে পাই৷’ উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ৩৭ বল খেলে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন চাহাল৷ তিনিই ছিলেন ভারতের হয়ে সর্বোচ্চ স্কোরার। ভারত ৯২ রানে অল-আউট হয়ে গেলেও চাহালের লড়াকু ব্যাটিং প্রশংসা কুড়িয়েছিল৷ সেই ব্যাটিংয়ের উদাহরণ টেনেই চাহালকে মজা করে খোঁচা দিয়ে এপিসোড জমিয়ে দেন মান্ধানা৷ https://twitter.com/BCCI/status/1093404925487271937 এরপরেই মান্ধানাকে চাহাল প্রশ্ন করেন তাঁর জার্সির নম্বর দিয়ে। মান্ধানা ১৮ নম্বর জার্সি পরে খেলেন। বিরাট কোহলিও পরেন ১৮ নম্বর জার্সি। দুজনেই এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান। সেইসঙ্গে দুজনেই চলতি বছর আইসিসি'র সেরা ক্রিকেটার হয়েছেন। এই জার্সি নম্বরের প্রশ্নে নিজের স্কুল জীবনের কথা তুলে আনেন স্মৃতি। বলেন, "‘ক্লাসে রোল নম্বর ছিল সাত৷ সে কারণেই সাত নম্বর জার্সি পছন্দ ছিল৷ কিন্তু সে সময় দলের অন্য কেউ সেই নম্বরের জার্সি পরে খেলতেন৷ তাই ম্যানেজার বলেন ১৮ নম্বর জার্সি পরতে। আর আমার জন্মদিনও ১৮ জুলাই। তাই এই জার্সি পরেই খেলি।" রান তারা করার ক্ষেত্রে বিরাটের মতোই সফল স্মৃতি। কী মানসিকতা থাকে রান তাড়া করার সময়? চাহালের এই প্রশ্নের জবাবে মান্ধানা বলেন, "কোনও প্ল্যান থাকে না। খালি বল দেখি, আর সেই অনুযায়ী ব্যাট করি।"

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```