Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের জন্মদিনে বিশ্ব জয় সিন্ধুর, কোর্টে দাঁড়িয়ে বললেন, ‘লাভ ইউ মম, হ্যাপি বার্থ ডে’  

দ্য ওয়াল ব্যুরো: পর পর দু’বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁকে। জুটে গিয়েছিল চোকার্স তকমা। রবিবার সুইৎজারল্যান্ডের বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোকার্স তকমা ঘোচালেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে জিতলেন খেত

মায়ের জন্মদিনে বিশ্ব জয় সিন্ধুর, কোর্টে দাঁড়িয়ে বললেন, ‘লাভ ইউ মম, হ্যাপি বার্থ ডে’  

শেষ আপডেট: 25 August 2019 14:20

দ্য ওয়াল ব্যুরো: পর পর দু’বার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁকে। জুটে গিয়েছিল চোকার্স তকমা। রবিবার সুইৎজারল্যান্ডের বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোকার্স তকমা ঘোচালেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে জিতলেন খেতাব। আর এ দিনই তাঁর মায়ের জন্মদিন। মায়ের জন্মদিনেই মেয়ের গলায় সোনার মেডেল। মেয়ে বললেন, “এটা মায়ের জন্মদিনের গিফট।” জাপানের নাজোমি ওকুহারাকে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন পুলেল্লা গোপীচাঁদের প্রিয় ছাত্রী। প্রথম সেট ২১-৭ ব্যবধানে জেতেন ভারতের এক নম্বর শাটলার। দ্বিতীয় সেটেও একই ছবি। ওকুহারার বিরুদ্ধে এ দিন লম্বা র‍্যালির স্ট্রাটেজিতে খেলছিলেন সিন্ধু। আর এই লম্বা র‍্যালি খেলার ফলেই ক্লান্ত হয়ে পড়েন ওকুহারা। সেই সঙ্গে এ দিন সিন্ধুর কোর্ট কভারেজও ছিল দেখার মতো। দ্বিতীয় সেটও একতরফা ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু। হায়দরাবাদের বাড়িতে আজ খুশির জোয়ার। মা বিজয়া সিন্ধু-সহ পরিবারের যেন আনন্দের বাঁধ ভেঙেছে। বিজয়া বললেন, “মেয়েটা শক্ত লড়াই লড়েছে। হারার পরে থেমে থাকেনি। আরও সময় বাড়িয়েছে প্র্যাকটিসে। আজ তার ফল পেল।” এই প্রথম কোনও ভারতীয় শাটলার বিশ্ব ব্যান্ডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতলেন। এ দিন সিন্ধুর জয়ের পর তাঁকে টুইট করে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সমাজের নানান ক্ষেত্রের দিক পালেরা। https://twitter.com/rashtrapatibhvn/status/1165627391156211712 https://twitter.com/narendramodi/status/1165612987614400513 https://twitter.com/MamataOfficial/status/1165606580580048896

```