Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিসিসিআইকে আক্রমণ আখতারের, আইপিএলের জন্যই বাতিল হয়েছে টি ২০ বিশ্বকাপ

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে চলতি বছর টি ২০ বিশ্বকাপ বাতিল করেছে আইসিসি। আর তারপরেই বিসিসিআই ঘোষণা করেছে সেই সময় আইপিএল হবে। টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অক্টোবর- নভেম্বর মাসে। আর আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ব্রিজেশ পটেল জানিয়েছেন, সম্ভ

বিসিসিআইকে আক্রমণ আখতারের, আইপিএলের জন্যই বাতিল হয়েছে টি ২০ বিশ্বকাপ

শেষ আপডেট: 23 July 2020 16:00

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে চলতি বছর টি ২০ বিশ্বকাপ বাতিল করেছে আইসিসি। আর তারপরেই বিসিসিআই ঘোষণা করেছে সেই সময় আইপিএল হবে। টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অক্টোবর- নভেম্বর মাসে। আর আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ব্রিজেশ পটেল জানিয়েছেন, সম্ভবত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। এই টুর্নামেন্টের জন্যই টি ২০ বিশ্বকাপকে বাতিল করা হয়েছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। এই কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইকে দায়ী করেছেন তিনি। এই প্রসঙ্গে এর আগেও ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া একাধিক ঘটনার উদাহরণ টেনে এনেছেন আখতার। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলার সময় শোয়েব আখতার বলেন, এর আগেও অনেকবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিসিসিআইয়ের কাছে হার মেনেছে। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় মাঙ্কিগেট ঘটনার কথা তুলে আনেন আখতার। সেইসময় অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে ভারতীয় দলের ক্রিকেটার হরভজন সিংয়ের উপর। সেই প্রসঙ্গই টেনে আনেন আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, “কখনও মেলবোর্নে ওরা সহজেই উইকেট পেয়ে যায়, তো কখনও কেউ অন্যকে মাঙ্কি বলার পরেও পার পেয়ে যায়। শুধুমাত্র তারা সিরিজ বয়কটের ভয় দেখিয়ে এই কাজ করছে। আমি অস্ট্রেলীয়দের জিজ্ঞাসা করতে চাই, কোথায় গেল তাদের এথিক্স।” আখতার আরও বলেন, “ক্রিকেট বলে আঁচর দেওয়ার জন্য বাচ্চাদের কাঁদানো হচ্ছে, অন্যদিকে কেউ মাঙ্কি বলেও পার পেয়ে যাচ্ছে। যখন বিসিসিআই বলল, সিরিজ না খেলে চলে আসবে, তখন ক্রিকেট অস্ট্রেলিয়া বলল এরকম কোনও ঘটনা হয়নি। এটাই কি আপনাদের মনুষ্যত্ব? এইসব নাটক ছেড়ে বলুন আপনাদের টাকা চায়। সেই টাকা বিসিসিআইয়ের কাছ থেকে আসছে। তাই চুপচাপ সব সহ্য করছেন।” টি ২০ বিশ্বকাপ বাতিল হওয়ার জন্যও বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে দায়ী করেছেন শোয়েব আখতার। তিনি বলেন, বিসিসিআইয়ের চাপেই ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে জানিয়েছে, এই সময় টি ২০ বিশ্বকাপ করা সম্ভব নয়। তাঁর কথায়, “টি ২০ বিশ্বকাপ হতেই পারত। কিন্তু আমি আগেই বলেছিলাম এই টুর্নামেন্টকে হতে দেওয়া হবে না। আইপিএলের যেন কোনও ক্ষতি না হয়। তাই বিশ্বকাপের যা হয় হোক, সেটাই ভেবেছেন তাঁরা।”

```