Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিখর ধাওয়ানের ছেলেকে ‘কালো’ বলে কটাক্ষ, জবাব দিলেন আয়েষা

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পরেই বিশ্বজুড়ে নতুন করে গতি পেয়েছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। সেখান থেকে বাদ নেই ক্রিকেটও। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারে ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, আইপিএল খেলার সময় তাঁর

শিখর ধাওয়ানের ছেলেকে ‘কালো’ বলে কটাক্ষ, জবাব দিলেন আয়েষা

শেষ আপডেট: 24 June 2020 02:38

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যার পরেই বিশ্বজুড়ে নতুন করে গতি পেয়েছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। সেখান থেকে বাদ নেই ক্রিকেটও। কয়েক দিন আগেই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারে ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, আইপিএল খেলার সময় তাঁর এক সতীর্থ তাঁকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। এই বিষয়ে স্যামি পাশে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ক্রিকেটারদেরও। এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতের ক্রিকেট তারকা শিখর ধাওয়ানের স্ত্রী আয়েষা মুখোপাধ্যায়। ধাওয়ানের স্ত্রী আয়েষা অভিযোগ করেছেন, তাঁদের পরিবারকে বারবার বর্ণবিদ্বেষ সহ্য করতে হয়েছে। এমনকি বাদ যায়নি তাঁদের ছেলে জোরাওয়ারও। ছেলের ছবিতে অনেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। যদিও ছেলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। যারা এই ধরনের মন্তব্য করে, তাদের মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন আয়েষা। সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন আয়েষা। সেখানে দেখা যাচ্ছে জোরাওয়ারের একটি ছবি দিয়েছেন তিনি। তাতে একজন এসে মন্তব্য করেছে, “জোরাওয়ার তুমি কালো, সারা জীবন তোমাকে কালোই থাকতে হবে।” ওই ব্যক্তির এই মন্তব্যকে অবশ্য অন্য অনেকেই ভালভাবে নেননি। তাঁরা ওই পোস্টে ওই ব্যক্তির মন্তব্যের বিরোধিতা করেছেন। চুপ করে থাকেননি আয়েষা। তিনিও সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মন্তব্যের জবাব দিয়েছেন। গব্বরের স্ত্রী লিখেছেন, “মানুষ গায়ের রং নিয়ে এত চিন্তিত দেখলে আমার অবাক লাগে। কেউ সাদা হোক বা কালো, এর কি সত্যিই কোনও গুরুত্ব আছে? তবে সবচেয়ে মজার ব্যাপার হল, যারা এসব লিখছে তারা নিজেরাই ভারতীয়। তারা এমন দেশে থাকে যেখানে সাদা নয়, বরং ধূসর রংটাই স্বাভাবিক বলে মনে করা হয়। সেদিক থেকে দেখতে গেলে এঁরা নিজেদের অস্ত্বিত্বকেই অস্বীকার করছে।” শুধু এখানেই থেমে থাকেননি আয়েষা। তিনি আরও বলেন, “আমি কোনও অভিযোগ করছি না। আমি শুধু এই বিষয়টা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। অনেক আগে থেকেই আমি এবং আমার ছেলে, মেয়েরা এসব দেখে অভ্যস্ত। আমাদের কোনও সমস্যা হয় না।” এই মন্তব্য করে আয়েষা বুঝিয়ে দিয়েছেন, আগেও এই ধরনের বর্ণবিদ্বেষী মন্তব্য সহ্য করতে হয়েছে তাঁদের। আয়েষার এই মন্তব্যের পরে অবশ্য নেটিজেনদের বেশিরভাগরাই তাঁকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য, আজকের সময়েও যারা গায়ের রং নিয়ে মন্তব্য করে তাদের মানসিকতার পরিচয় সেখান থেকেই পাওয়া যায়। এইসব মানুষদের সমাজে বাস করারই কোনও অধিকার নেই। মানবতার নামে তারা কলঙ্ক।

```