Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোলে অজিদের নিয়ে সেহওয়াগ যেন বেবিসিটার

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একে একে সবাই ঢুকছে ড্রেসিং রুমে। সেখানে তাদের কোলে তুলে নিচ্ছেন বীরেন্দ্র সেহওয়াগ। ঠিক যেন বেবিসিটার। নাহ, তারা কেউ ক্রিকেটার নয়। সবাই বাচ্চা। নিজের ভঙ্গিমাতেই অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফরের সূচনা ক

কোলে অজিদের নিয়ে সেহওয়াগ যেন বেবিসিটার

শেষ আপডেট: 11 February 2019 17:55

দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একে একে সবাই ঢুকছে ড্রেসিং রুমে। সেখানে তাদের কোলে তুলে নিচ্ছেন বীরেন্দ্র সেহওয়াগ। ঠিক যেন বেবিসিটার। নাহ, তারা কেউ ক্রিকেটার নয়। সবাই বাচ্চা। নিজের ভঙ্গিমাতেই অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফরের সূচনা করে দিলেন বীরু। বাইশ গজে ব্যাট হাতে যেমন বিধ্বংসী ছিলেন, খেলা ছাড়ার পরে কমেন্ট্রি বক্সে ততটাই মজার তাঁর কথা। আর সেই আন্দাজকেই ব্যবহার করেছে অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফরের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। সম্প্রতি একটা ভিডিও তৈরি করা হয়েছে স্টার স্পোর্টসের তরফে। সেখানেই দেখা যাচ্ছে এই কর্মকাণ্ড। ভিডিও'র নেপথ্যে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় ঋষভ পন্থকে করা টিম পেইনের বেবিসিটার মন্তব্য। অস্ট্রেলিয়া সফরে তরুণ ক্রিকেটার ঋষভ পন্থকে বেবিসিটার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অজিদের টেস্ট অধিনায়ক টিম পেইন৷ পরে পেইনের দুই সন্তানকে কোলে তুলে সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করেন পন্থ৷ এ বার অজিদের ভারত সফরের আগে পাল্টা বেবিসিটারের ভূমিকায় নেমে পন্টিংদের উত্তরসূরিদের খোঁচা দিলেন ‘নবাব অফ নজফগড়’৷ ভিডিওতে দেখানো হয়েছে একে একে অজি শিশুদের ওয়েলকাম করছেন সেহওয়াগ৷ শিশুদের কারও হাতে ব্যাট, কারও হাতে বল৷ কেউ বা উইকেট-গ্লাভস নিয়ে খেলতে ব্যস্ত৷ কেউ আবার কাঁদছে। সব শিশুদের কোলে তুলে নিয়ে সেহওয়াগ বলছেন, "দেখো এখানে কে এসেছে? অস্ট্রেলিয়ার পল্টন এসেছে। আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন আমাদের প্রশ্ন করা হয়েছিল, বেবিসিট করবে? আমরা উত্তর দিয়েছিলাম, সবাই চলে এস। করবো।" https://twitter.com/StarSportsIndia/status/1094502571044204550 ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অজিদের ভারত সফর৷ সফরের শুরুতে কোহলিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা৷ এরপর পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন দল৷ সেই সফরের সূচনা এই ভিডিও দিয়েই হলো। অবশ্য শেষে কিছুটা সাবধানী বীরু। তাঁর বক্তব্য, "আমাদের এই উদ্দেশ্যে কোনও ব্যাঘাত যেন না ঘটায় অস্ট্রেলিয়া।"

আরও পড়ুন

https://thewall.in/news-sports-eastbengal-gets-benefit-as-chennai-plays-draw-with-nerocca-in-i-league/

```