আইপিএলের সূচি ঘোষিত, জেনে নিন নাইট রাইডার্সের ম্যাচের দিন
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজি পৌঁছে গিয়েছে সেখানে। রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাব প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তার মধ্যেই এবার আইপিএলের সূচি ঘোষণা করল আই
শেষ আপডেট: 27 August 2020 16:00
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ইতিমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজি পৌঁছে গিয়েছে সেখানে। রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাব প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তার মধ্যেই এবার আইপিএলের সূচি ঘোষণা করল আইপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে বাকি সব দলের সঙ্গে নাইট রাইডার্সের সূচির দিকেও তাকিয়ে ছিলেন নাইট ভক্তরা। কবে কোন ম্যাচ রয়েছে দীনেশ বাহিনীর তাও প্রকাশ হয়েছে সূচিতে।
১৯ সেপ্টেম্বর শনিবার গতবারের দুই ফাইনালিস্ট দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হচ্ছে। ৫৩ দিন পরে ১০ নভেম্বর হবে ফাইনাল। আটটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স রয়েছে আবু ধাবির হোটেলে। বাকি ছ’টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে দুবাইয়ের হোটেলে।
নাইট রাইডার্সের প্রথম ম্যাচ রয়েছে আইপিএলের দ্বিতীয় দিন। ২০ সেপ্টেম্বর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবেন দীনেশ কার্তিকরা। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রয়েছে ম্যাচ।
দেখে নেওয়া যাক কেকেআরের ম্যাচের সূচি-
- ২০ সেপ্টেম্বর (রবিবার) - বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সন্ধ্যা সাড়ে সাতটা
- ২৩ সেপ্টেম্বর (বুধিবার) - বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধ্যা সাড়ে সাতটা
- ২৭ সেপ্টেম্বর (রবিবার) - বনাম চেন্নাই সুপার কিংস, বিকেল সাড়ে তিনটে
- ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) - বনাম রাজস্থান রয়্যালস, সন্ধ্যা সাড়ে সাতটা
- ৩ অক্টোবর (শনিবার) - মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা সাড়ে সাতটা
- ৬ অক্টোবর (মঙ্গলবার) - বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধ্যা সাড়ে সাতটা
- ৯ অক্টোবর (শুক্রবার) - বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধ্যা সাড়ে সাতটা
- ১৩ অক্টোবর (মঙ্গলবার) - বনাম কিংস ইলেভেন পঞ্জাব, সন্ধ্যা সাড়ে সাতটা
- ১৬ অক্টোবর (শুক্রবার) - বনাম কিংস ইলেভেন পঞ্জাব, সন্ধ্যা সাড়ে সাতটা
- ১৮ অক্টোবর (রবিবার) - বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সন্ধ্যা সাড়ে সাতটা
- ২২ অক্টোবর (বৃহস্পতিবার) - বনাম রাজস্থান রয়্যালস, সন্ধ্যা সাড়ে সাতটা
- ২৭ অক্টোবর (মঙ্গলবার) - বনাম চেন্নাই সুপার কিংস, সন্ধ্যা সাড়ে সাতটা
- ৩১ অক্টোবর (শনিবার) - বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সন্ধ্যা সাড়ে সাতটা
- ৪ নভেম্বর (বুধবার) - বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধ্যা সাড়ে সাতটা