Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

চাপে বাংলা, বাসবদা-পূজারার ব্যাটে বড় রানের দিকে সৌরাষ্ট্র

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিনের খেলায় উইকেটে কী ভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয় সেটাই যেন রঞ্জি ট্রফির ফাইনালে দেখালেন অর্পিত বাসবদা ও চেতেশ্বর পূজারা। এই দুজনের ম্যারাথন ব্যাটিংয়ে ধীরে ধীরে বড় রানের দিকে যাচ্ছে সৌরাষ্ট্র। চাপ বাড়ছে বাংলার উপর। এই

চাপে বাংলা, বাসবদা-পূজারার ব্যাটে বড় রানের দিকে সৌরাষ্ট্র

শেষ আপডেট: 10 March 2020 12:02

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিনের খেলায় উইকেটে কী ভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয় সেটাই যেন রঞ্জি ট্রফির ফাইনালে দেখালেন অর্পিত বাসবদা ও চেতেশ্বর পূজারা। এই দুজনের ম্যারাথন ব্যাটিংয়ে ধীরে ধীরে বড় রানের দিকে যাচ্ছে সৌরাষ্ট্র। চাপ বাড়ছে বাংলার উপর। এই মুহূর্তের ছবিটা কিন্তু বলছে প্রথম ইনিংসের লিডেই রঞ্জির ফাইনালের ভাগ্য নির্ধারিত হবে। প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২০৬ রান ছিল সৌরাষ্ট্রর। অসুস্থতার কারণে মাঠ ছেড়েছিলেন পূজারা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ফের ব্যাট করতে নামলেন পূজারা। বাসবদার সঙ্গে পার্টনারশিপ গড়লেন। বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আসছিল না। কিন্তু উইকেট দিয়ে আসেননি তাঁরা। প্রথম ও দ্বিতীয় সেশন জুড়ে মাত্র ১৩৩ রান হল। কিন্তু একটাও উইকেট পড়ল না। সেখানেই ম্যাচ বাংলার হাত থেকে অনেকটাই নিয়ে নিল সৌরাষ্ট্র। সেঞ্চুরি হাঁকালেন বাসবদা। রঞ্জি সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ২৮৭ বলে ১০৬ রান করে শাহবাজ আহমেদের বলে আউট হন তিনি। পূজারা ২৩৭ বল খেলে করেন ৬৬ রান। তাঁর উইকেট নেন মুকেশ কুমার। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ৮ উইকেটে ৩৮৪ রান সৌরাষ্ট্রর। এখনও দুই উইকেট হাতে রয়েছে তাঁদের। প্রথম ইনিংসে লিড নিতে গেলে ৪০০-র কাছাকাছি রান করতে হবে বাংলাকে। উইকেট কিন্তু অল্প ভাঙতে শুরু করেছে। অর্থাৎ সেই রান করতে সমস্যা হবে মনোজ তিওয়ারিদের। তবে সবার আগে সৌরাষ্ট্রের বাকি দুই উইকেট ফেলতে হবে। সেই লক্ষ্যেই তৃতীয় দিন নামবেন ঈশান পোড়েলরা।

```