Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

স্বাধীনতা নিয়ে সানিয়াকে খোঁচা, সপাটে জবাব শোয়েব পত্নীর

দ্য ওয়াল ব্যুরো: একসময় ছিলেন ভারতের ইয়ুথ হার্টথ্রব। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই একের পর এক সমালোচনার তির ধেয়ে এসেছে তাঁর দিকে। অবশ্য কোনও সময়ই চুপ থাকেননি তিনি। এ বারেও এমনই এক ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন সা

স্বাধীনতা নিয়ে সানিয়াকে খোঁচা, সপাটে জবাব শোয়েব পত্নীর

শেষ আপডেট: 15 August 2018 08:42

দ্য ওয়াল ব্যুরো: একসময় ছিলেন ভারতের ইয়ুথ হার্টথ্রব। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই একের পর এক সমালোচনার তির ধেয়ে এসেছে তাঁর দিকে। অবশ্য কোনও সময়ই চুপ থাকেননি তিনি। এ বারেও এমনই এক ট্রোলের বিরুদ্ধে মুখ খুললেন সানিয়া মির্জা। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন মঙ্গলবার টুইটারে সানিয়াকে লক্ষ্য করে প্রথম খোঁচাটা আসে। যে নেটিজেনের কাছ থেকে সেই খোঁচাটা আসে, টুইটার অ্যাকাউন্টে তাঁর পরিচিতি হিসেবে দেওয়া রয়েছে, তিনি এক জন ‘প্রাউড ইন্ডিয়ান, প্রাউড হিন্দু’। তিনি টুইটে সানিয়াকে লেখেন, ‘‘শুভ স্বাধীনতা দিবস!!! আপনার স্বাধীনতা দিবস আজকের দিনেই তো?’’ https://twitter.com/imsamkhiladi/status/1029328951938711552   ওই টুইট পেয়ে চুপ করে থাকেননি সানিয়া। প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দেন, ‘‘মোটেই না... আমার আর আমার দেশের স্বাধীনতা দিবস আগামী কাল (বুধবার, ১৫ অগস্ট)। আর আমার স্বামী এবং তাঁর দেশের আজ!!! আশা করি, এ বার আপনার সংশয় দূর হয়েছে!! আপনার স্বাধীনতা দিবস কবে? জানতে চাইছি, কারণ, মনে হচ্ছে সেটা নিয়ে আপনার যথেষ্টই সংশয় রয়েছে...’’ https://twitter.com/MirzaSania/status/1029335424676782080 এর কিছু ক্ষণ পরেই পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে টুইট করেন সানিয়া। তাতে তিনি লেখেন, ‘‘আমার পাকিস্তানি ফ্যান ও বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাদের ভারতীয় বৌদির তরফে ভালবাসা ও শুভেচ্ছা রইল।’’ https://twitter.com/MirzaSania/status/1029362975373750272 পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টুইটারে ‘ট্রোলড’ হয়েছেন সানিয়া। শোয়েব-সানিয়ার প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে অক্টোবরে। এরপর মঙ্গলবার আরও একটি টুইট করেন সানিয়া। তাতে লেখেন, ‘‘একটু ভেবে দেখুন তো...ঘৃণা না করাটা কি খুবই কঠিন কাজ? জন্মের পর থেকেই আমরা শিশুদের ভালবাসতে শেখাই। আমি মনে করি, এটাই স্বতঃপ্রণোদিত। স্বাভাবিক। ঘৃণাটা তা নয়। আমরা কবে সেই সময়টায় পৌঁছব, যখন ঘৃণাকে পুরোপুরি হারিয়ে দেবে ভালবাসা?’’ https://twitter.com/MirzaSania/status/1029328540179685379 তাঁর বিরুদ্ধে আসা একের পর এক সমালোচনার জবাব বরাবর দিয়ে এসেছেন ভারতের টেনিস সুন্দরী। এ বারেও তার ব্যতিক্রম হলো না। সমালোচনার জবাব সপাটে দিলেন সানিয়া।

```