ফের টেনিস-ক্রিকেট মেলবন্ধন, ডিসেম্বরেই আজহারের ছেলের সঙ্গে বিয়ে সানিয়া মির্জার বোনের
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা বহুদিন ধরেই চলছিল। অবশেষে তা স্বীকার করে নিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ডিসেম্বরেই চারহাত এক হয়ে যাচ্ছে সানিয়া মির্জার বোন আনম মির্জা ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাদুদ
শেষ আপডেট: 7 October 2019 10:15
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা বহুদিন ধরেই চলছিল। অবশেষে তা স্বীকার করে নিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ডিসেম্বরেই চারহাত এক হয়ে যাচ্ছে সানিয়া মির্জার বোন আনম মির্জা ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাদুদ্দিন বা আসাদের। বর্তমানে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত দুই পরিবারই।
সোমবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই খুশির খবর জানান সানিয়া। তিনি বলেন, "হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। ডিসেম্বরেই বিয়ে হয়ে যাচ্ছে আনমের। কয়েকদিন আগে আমরা প্যারিস থেকে ব্যাচেলর ট্রিপ সেরে ফিরলাম। আসাদ নামের একটা মিষ্টি ছেলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। আসাদ ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের ছেলে।"
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিয়ের খবর দিয়েছেন আনমও। সেখানে দেখা যাচ্ছে একটা কাঁচের সামনে দাঁড়িয়ে সানিয়ার বোন। সেই কাঁচে লেখা রয়েছে 'ব্রাইড টু বি।'

আসাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্ক রয়েছে আনমের। এর আগেও অনেকবার একে অন্যের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। দু'জনকে একসঙ্গে দেখাও গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু এর আগে কখনওই তাঁরা এই সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে তা জানা গেল। তাও আবার বিয়ের আগে।