Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শোয়েব মালিককে ট্রোল, সপাটে জবাব সানিয়া মির্জার

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। আর তারপরেই পাক মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সরফরাজ আহমেদরা। এমনকী লাগাতার ভালো পারফরম্যান্স করা শোয়েব মালিককেও পর্যন্ত ছ

শোয়েব মালিককে ট্রোল, সপাটে জবাব সানিয়া মির্জার

শেষ আপডেট: 28 September 2018 08:47

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। আর তারপরেই পাক মিডিয়ার ট্রোলিংয়ের শিকার হচ্ছেন সরফরাজ আহমেদরা। এমনকী লাগাতার ভালো পারফরম্যান্স করা শোয়েব মালিককেও পর্যন্ত ছাড় দেননি নেটিজেনরা। চলতি এশিয়া কাপে পাকিস্তানের সবথেকে ধারাবাহিক ব্যাটসম্যান শোয়েব মালিক। ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচেই রান করেছেন। আফগানিস্তানকে একার হাতে হারিয়ে পাকিস্তানকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধেও ইমাম-উল হকের সঙ্গে পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাশরাফি মোর্তজার বাজপাখির মতো ছোঁ মেরে ধরা ক্যাচ তাঁর ইনিংস শেষ করে দেয়। তারপরেই পাকিস্তানের এক সাংবাদিক টুইট করে শোয়েব মালিককে ট্রোল করে বলেন, "কেউ কি শোয়েব মালিককে জিজ্ঞাসা করবে সানিয়া মির্জাকে আনন্দ দেওয়ার পর এ বার কি দেশের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন?" এই ট্রোলের জবাব শোয়েব দেননি। দিলেন তাঁর স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তিনি ওই টুইটের উত্তরে লেখেন, "আহা বেচারা নিশ্চয় অন্য কোনও এশিয়া কাপ দেখেছে।" সানিয়ার এই জবাবের পর ওই সাংবাদিক নিজের টুইট মুছে দেন। এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের ঠিক আগেই সানিয়া টুইট করে বলেছিলেন, "আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এটাই সময় সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেওয়ার। কারণ এরপর সব বোকা লোক বোকা কথা বলবে। এগুলো একজন গর্ভবতীর পক্ষে খুব অসুবিধাজনক।" এর আগেও শোয়েব মালিককে নিয়ে অনেকবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কোপের মুখে পড়তে হয়েছে সানিয়া মির্জাকে। বেশিরভাগ সময়ই তিনি উত্তর দিয়েছেন। কিন্তু এশিয়া কাপ ভারত-পাক ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নেওয়ায় সবাই ভেবেছিলেন মা হতে চলা সানিয়া হয়তো এ সবের মধ্যে ঢুকতে চাইছেন না। কিন্তু ভালোবাসার মানুষের জন্য ফের এগিয়ে এলেন তিনি। বুঝিয়ে দিলেন শোয়েবের দিকে ছোঁড়া তির গুলো সানিয়াকে ভেদ করে শোয়েবের কাছে পৌঁছতে পারবে না।

```