স্যাম কুরানের ব্যাটে ভর করে ভেসে রইল রুটদের 'ডুবন্ত টাইটানিক'
দ্য ওয়াল ব্যুরো: সকালের প্রথম সেশন দেখে মনে হয়েছিল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে হয়তো হাত কামড়াতে হবে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে। কিন্তু ব্রিটিশদের ডুবন্ত টাইটানিককে ভাসিয়ে তুললেন মাত্র তিন টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন স্যাম কুরান। তাঁর ব্
শেষ আপডেট: 31 August 2018 06:47
দ্য ওয়াল ব্যুরো: সকালের প্রথম সেশন দেখে মনে হয়েছিল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে হয়তো হাত কামড়াতে হবে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে। কিন্তু ব্রিটিশদের ডুবন্ত টাইটানিককে ভাসিয়ে তুললেন মাত্র তিন টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন স্যাম কুরান। তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে কিছুটা হলেও সম্মানজনক জায়গায় পৌঁছাল ইংল্যান্ডের স্কোর। বাঁ-হাতি কুরানের এই রান টুকু বাধ দিলে চতুর্থ টেস্টের প্রথম দিনে ‘রাজা’ ভারতীয় বোলাররা৷
প্রথম দুই সেশন দারুণ বল করলেও শেষ সেশনে তাল কাটল ভারতীয় বোলারদের৷ ইংল্যান্ডের শেষ চার উইকেট তুলে নিতে ভারতীয় বোলাররা খরচ করলেন ১৬০ রান৷ ৮৬ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে অলআউট করতে দিনের শেষবেলায় ঘাম ঝড়াতে হল ইশান্তদের৷ প্রাথমিক ধাক্কা সামলে কুরানের ব্যাটে ভেসে উঠল রুটদের ‘টাইটানিক’৷ চতুর্থ টেস্টে ডাক পাওয়া মইল আলি ৪০ রান করেন৷ সপ্তম উইকেটে কুরান-আলির ৮১ রানে পার্টনারশিপ ইংল্যান্ডকে লডা়ইয়ে ফেরায়৷ এর আগে এই কুরানের ব্যাটিংই বার্মিংহ্যাম টেস্টে ফলাফলে ফারাক গড়ে দিয়েছিল৷ দ্বিতীয় ইনিংসে তাঁর ৬৩ রান ম্যাচের পার্থক্য গড়ে দেয়৷ ভারত ম্যাচ হেরেছিল মাত্র ৩১ রানের ব্যবধানে৷
কুক-রুটদের শুধু বোতলবন্দি করেই থেমে থাকেননি শামি-বুমরাহের বোলিং৷ ভারতীয় বোলারদের ‘বোমারু’ হানায় এদিন আড়াইশো রানের গণ্ডির আগেই থেমে গেল ইংল্যান্ড৷ রুটদের ইনিংস থামে ২৪৬ রানে৷ তিনটি উইকেট পকেটে পুড়েছেন বুমরাহ৷ শামি,ইশান্ত-অশ্বিনরা ভাগাভাগি করে নিলেন ছটি উইকেট৷ একটি উইকেট হার্দিকের৷
দিনের শেষে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে চার ওভারে স্কোরবার্ডে ১৯রান তুলেছে রাহুল-ধাওয়ান জুটি৷ শুরুটা ভাল করে পরিণতিটা টাইটানিকের মতো চাইবে না কোহলিরা৷ বোলারদের কাজ শেষে অগ্নিপরীক্ষা এখন ভারতীয় ব্যাটসম্যানদের৷