Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জন্মদিনে শচীনকে ‘বিশেষ উপহার’ মায়ের, ছবি শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার

দ্য ওয়াল ব্যুরো: অন্য বছর এই দিনটাতে বাড়ি গমগম করে বন্ধু-বান্ধবের আগমনে। কিন্তু আজ সেসবের বালাই নেই। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে লকডাউন চলছে যে। তবে যাই হোক, দিনটা যে ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪৭ তম জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়া

জন্মদিনে শচীনকে ‘বিশেষ উপহার’ মায়ের, ছবি শেয়ার করলেন মাস্টার ব্লাস্টার

শেষ আপডেট: 24 April 2020 14:31

দ্য ওয়াল ব্যুরো: অন্য বছর এই দিনটাতে বাড়ি গমগম করে বন্ধু-বান্ধবের আগমনে। কিন্তু আজ সেসবের বালাই নেই। করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে লকডাউন চলছে যে। তবে যাই হোক, দিনটা যে ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকরের ৪৭ তম জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়াতেই সকাল থেকে শুভেচ্ছার বন্যা। এরমধ্যে নিজে টুইট করলেন শচীনও। দিনের শুরুটা মায়ের আশীর্বাদ দিয়েই যে শুরু হয়েছে, সেকথা জানালেন তিনি। মায়ের কাছে বিশেষ উপহারও পেয়েছেন মাস্টার ব্লাস্টার। সে কথাও জানালেন তিনি। জন্মদিনের দিন সকালে প্রতি বছরই মায়ের আশীর্বাদ নেন শচীন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। আর এবার মায়ের কাছে বিশেষ উপহার পেয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে মা রজনী তেণ্ডুলকরকে প্রণাম করছেন শচীন। মা তাঁকে গণেশের একটি ছবি উপহার দিয়েছেন। ক্যাপশনে শচীন লিখেছেন, “আমার দিনটা শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে। উনি আমাকে গণপতি বাপ্পার একটা ছবি উপহার দিয়েছেন। সত্যিই দুর্মূল্য এই উপহার।” https://twitter.com/sachin_rt/status/1253620991764295680?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1253620991764295680&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fsachin-tendulkar-birthday-master-blaster-takes-blessings-from-mother-shares-photo-of-priceless-gift-2217688 শুক্রবার রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল শচীনকে শুভেচ্ছা জানানোর পালা। সেলিব্রিটি, কলিগরা তো বটেই কোটি কোটি ফ্যানের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন তিনি। আজ তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে না পারার দুঃখ সোশ্যাল মিডিয়াতেই উশুল করে নিয়েছেন সমর্থকরা।

আরও পড়ুন কিডনি বিকল হয়ে বাঘিনীর মৃত্যু দিল্লির চিড়িয়াখানায়, কোভিড টেস্টের জন্য পাঠান হল নমুনা

এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইট করে তিনি লেখেন, “সেই মানুষটাকে জন্মদিনের শুভেচ্ছা যাঁকে খেলতে দেখে অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছে। আশা করি সামনের দিনগুলো আপনার খুব ভাল কাটুক।” https://twitter.com/imVkohli/status/1253548312512417795?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1253548312512417795&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fsachin-tendulkar-birthday-master-blaster-takes-blessings-from-mother-shares-photo-of-priceless-gift-2217688 টুইট করেছেন শচীনের একসময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেহওয়াগও। কিন্তু খানিকটা নিজের স্টাইলে। দুটি ছবি পাশাপাশি দিয়েছেন তিনি। একটা ২০০৭ সালের বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে ছিটকে যাওয়ায় গোটা দলের সঙ্গে থমথমে মুখে বসে শচীন। অন্যটা ২০১১ সালে বিশ্বকাপ জেতার পরে পুরো দলের সঙ্গে সেলিব্রেট করছেন তিনি। দুটো ছবি দিয়ে বীরু লিখেছেন, “এটা সত্যিই যখন এই মহান মানুষটি খেলতেন, ভারতে সময় থেমে যেত। কিন্তু তাঁর কেরিয়ারের সবথেকে বড় বিষয় এই দুটি ছবি দিয়েই বোঝানো যায়। এই কঠিন সময়ে ( পড়ুন করোনা সংক্রমণ ও লকডাউন ) সবার মনে রাখা উচিত খারাপ সময়ের পরেই জয় আসে।” https://twitter.com/virendersehwag/status/1253553957764395009?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1253553957764395009&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Fcricket%2Fsachin-tendulkar-birthday-master-blaster-takes-blessings-from-mother-shares-photo-of-priceless-gift-2217688

```