Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শচীনকে কুর্নিশ ইনজামামের, মাস্টার ব্লাস্টারকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক

দ্য ওয়াল ব্যুরো: সোমবার একদিনের ক্রিকেটে শচীনের ডবল সেঞ্চুরির ১০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে শচীনকে শ্রদ্ধা জানিয়েছে বিসিসিআই। কিন্তু তার থেকেও বড় পুরস্কার হয়তো শচীন পেয়েছেন। তাঁকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক তথা বর্তমান চিফ স

শচীনকে কুর্নিশ ইনজামামের, মাস্টার ব্লাস্টারকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক

শেষ আপডেট: 26 February 2020 08:58

দ্য ওয়াল ব্যুরো: সোমবার একদিনের ক্রিকেটে শচীনের ডবল সেঞ্চুরির ১০ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষ্যে শচীনকে শ্রদ্ধা জানিয়েছে বিসিসিআই। কিন্তু তার থেকেও বড় পুরস্কার হয়তো শচীন পেয়েছেন। তাঁকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক তথা বর্তমান চিফ সিলেক্টর ইনজামাম উল হক। বিশ্ব ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শচীনের নাম করেছেন তিনি। একটি ইউটিউব চ্যানেলে শচীনকে নিয়ে নিজের বক্তব্য রাখেন ইনজামাম। সেখানে তিনি বলেন, “আমি একজন ক্রিকেটারের ব্যাপারে কথা বলব যে ক্রিকেট খেলার জন্যই জন্মেছিল। আমার সবসময় মনে হয় সে আর ক্রিকেট এক অন্যের পরিপূরক। আমি শচীন তেণ্ডুলকরের কথা বলছি।” কেন শচীনকে বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটার বলছেন, তার কারণও বলেন ইনজামাম। তিনি বলেন, “আমার সবথেকে বেশি অবাক লাগে ১৬-১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিল শচীন। তারপরে এত বছর ধরে এভাবে দাপটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সত্যিই একটা দারুণ ব্যাপার। শচীন শুধু অসাধারণ ব্যাটসম্যান ছিল না, তার থেকেও বেশি কিছু ছিল।” এই প্রসঙ্গে ১৯৮৯ সালে শচীনের পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে এনেছেন ইনজি। তিনি বলেন, “এটা এত সহজ ছিল না। নিজের প্রথম আন্তর্জাতিক সফরে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খান, আবদুল কাদিরের সামনে খেলতে হয়েছিল শচীনকে। অত অল্প বয়সে নিজের ব্যাটিং প্রতিভা দিয়ে সবাইকে চমকে দিয়েছিল শচীন।” রেকর্ডই যে শচীনের হয়ে কথা বলে, একথা মনে করেন ইনজামাম। তাঁর কথায়, “আমরা একই সময়ে খেলেছি। সেই সময় সব ব্যাটসম্যানই মনে করতেন ৮ হাজারের উপর রান মানে এবার অবসর নেওয়ার সময় হয়েছে। শচীনের আগে কেবলমাত্র সুনীল গাভাসকারের ১০ হাজারের উপর রান ছিল। শচীন সেই রেকর্ড ভেঙেছে। একজন ব্যাটসম্যানের পক্ষে যা যা রেকর্ড করা সম্ভব, সব করেছে শচীন। আমি এখন অপেক্ষা করছি, কে শচীনের রেকর্ড ভাঙতে পারে।” দু’দশক ধরে ভারতীয় ক্রিকেটকে নিজের কাঁধে বয়ে নিয়ে গিয়েছেন শচীন, এমনটাই বক্তব্য প্রাক্তন পাক অধিনায়কের। তিনি বলেন, “আমি আজ পর্যন্ত শচীনের মতো ফ্যান ফলোয়িং কোনও ক্রিকেটারের দেখিনি। গোটা দুনিয়া জুড়ে ওর ফ্যান। যখনই শচীন ব্যাট করতে নামত, সাংঘাতিক চাপ থাকত ওর উপর। কিন্তু সব চাপকে সহ্য করে দু’দশক ধরে ভারতীয় ক্রিকেটকে বয়ে নিয়ে গিয়েছে শচীন।” ইনজি জানিয়েছেন, তাঁর আশা শচীনের মতো ক্রিকেটাররা যেন কখনও ক্রিকেট মাঠ থেকে অবসর না নেন। তাঁদের সারাজীবন খেলতে দেখতেই ভাল লাগে। আর এইসব কারনেই মাস্টার ব্লাস্টারকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলেছেন তিনি। সত্যিই তো, পড়শি দেশের অধিনায়কের থেকে এমন প্রশংসা শচীন ছাড়া ক’জনই বা পান।

```