Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুগ বদলালেও শচীন-লারার বন্ধুত্বটা একই রয়েছে, সাক্ষী থাকল গোটা দুনিয়া

দ্য ওয়াল ব্যুরো: একজন অবসর নিয়েছেন ২০০৭ সালে। অন্যজন আরও পরে ২০১৩ সালে। খেলোয়াড় জীবনে দু’জনকে নিয়ে চলত যাবতীয় আলোচনা। শচীন তেণ্ডুলকর না ব্রায়ান চার্লস লারা, কে বড় ক্রিকেটার তাই নিয়ে ভাগ হয়ে যেত ক্রিকেট দুনিয়া। কিন্তু তাঁরা নিজেরা কোনওদিন এক

যুগ বদলালেও শচীন-লারার বন্ধুত্বটা একই রয়েছে, সাক্ষী থাকল গোটা দুনিয়া

শেষ আপডেট: 10 February 2020 09:53

দ্য ওয়াল ব্যুরো: একজন অবসর নিয়েছেন ২০০৭ সালে। অন্যজন আরও পরে ২০১৩ সালে। খেলোয়াড় জীবনে দু’জনকে নিয়ে চলত যাবতীয় আলোচনা। শচীন তেণ্ডুলকর না ব্রায়ান চার্লস লারা, কে বড় ক্রিকেটার তাই নিয়ে ভাগ হয়ে যেত ক্রিকেট দুনিয়া। কিন্তু তাঁরা নিজেরা কোনওদিন একে অন্যের বিরুদ্ধে কিছু বলেননি কোনওদিন। খেলার সময় না, খেলার ছাড়ার পরেও নয়। আর এতদিন পরে তাঁদের বন্ধুত্বটা যে একই রয়েছে, তা আরও একবার দেখল ক্রিকেট দুনিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দাবানল আক্রান্তদের জন্য একটা চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। রিকি পন্টিং একাদশ বনাম অ্যাডাম গিলক্রিস্ট একাদশের এই খেলায় অংশ নিয়েছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। ছিলেন ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিং, ওয়াসিম আক্রমদের মতো তারকা। সেখানেই পন্টিংয়ের দলের কোচের ভূমিকায় ছিলেন শচীন। আর সেই দলেই খেললেন লারা। রবিবার এই ম্যাচে তিন উইকেট পড়ে যাওয়ার পর দেখা গেল লারাকে নামতে। ১৩ বছর আগে খেলা ছেড়ে দিলেও এখনও সেই একই ছন্দ। ১১ বল খেললেন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্য ৩০ রান করে অবসর নিলেন। ম্যাচ জিতল রিকি পন্টিং একাদশ। এই ম্যাচ থেকে উঠল ৭.৭ মিলিয়ন ডলার। কিন্তু ম্যাচ শেষে শচীন-লারার বন্ধুত্ব সব লাইমলাইট কেড়ে নিল। ম্যাচের পর ড্রেসিং রুমে একে অন্যের জার্সির উপর সই করলেন। এই সই করার ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শচীন। ক্যাপশনে তিনি লিখেছেন, “মাঠে প্রতিপক্ষ, মাঠের বাইরে দারুণ বন্ধু। অনেক দিন পরে একসঙ্গে সময় কাটাতে পেরে খুব আনন্দ হল। অস্ট্রেলিয়ার দাবানল আক্রান্তদের সাহায্য করতে পেরে খুব ভাল লাগল।” ছবিতে শচীন ও লারাকে একে অন্যের জার্সিতে সই করতে দেখা যায়। পন্টিং এবং শচীনকেও দেখা যায় একে অন্যের জার্সিতে সই করছেন। https://www.instagram.com/p/B8VtGAxFHwk/?utm_source=ig_web_copy_link এই ছবি শেয়ার করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। তারা ছবির ক্যাপশনে লেখে, “আগে তুমি আমার জার্সিতে সই কর, তারপর আমি করব। দাবানল আক্রান্তদের সাহায্যে চ্যারিটি ম্যাচের মধ্যে দারুণ দৃশ্য।” https://twitter.com/windiescricket/status/1226481575849754624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1226481575849754624&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fcricket%2Fyou-sign-me-then-i-ll-sign-you-sachin-tendulkar-brian-lara-share-moment-of-friendship%2Fstory-8jBYH8ljVd2NOtG98yySsJ.html অবশ্য এর আগেও শচীন-লারার বন্ধুত্বের ছবি দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলের ভারত সফর চলাকালীন ধারাভাষ্যকার হিসেবে এসেছিলেন লারা। তখন মুম্বইয়ে ম্যাচ শেষ চলে গিয়েছিলেন বন্ধু শচীনের বাড়ি। শচীন প্রথমে অবাক হয়ে গেলেও দারুণ খাতির করেছিলেন লারার। দু’জনে মিলে বেশ খানিকক্ষণ সময় কাটান। ছবিও তোলেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শচীন। এবার ফের সেই একই ছবি ধরা পড়ল।

```