Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিছিয়ে থেকেও জয়, জোড়া গোলে জুভেন্টাসের ত্রাতা রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো : একদিকে তাঁর পুরনো দল যখন জয়ের জন্য হা-হুতাশ করছে, তখন নিজের নতুন ক্লাবে ডানা মেলতে শুরু করেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দিকে গোল না পেলেও গোল করাচ্ছিলেন। শেষ কয়েক ম্যাচে শুরু করেছেন গোল করা। শনিবারের অ্যাওয়ে ম্যা

পিছিয়ে থেকেও জয়, জোড়া গোলে জুভেন্টাসের ত্রাতা রোনাল্ডো

শেষ আপডেট: 28 October 2018 07:43

দ্য ওয়াল ব্যুরো : একদিকে তাঁর পুরনো দল যখন জয়ের জন্য হা-হুতাশ করছে, তখন নিজের নতুন ক্লাবে ডানা মেলতে শুরু করেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দিকে গোল না পেলেও গোল করাচ্ছিলেন। শেষ কয়েক ম্যাচে শুরু করেছেন গোল করা। শনিবারের অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও তাঁর জোড়া গোলেই জয় পেল জুভেন্টাস। দুরন্ত ফর্মে থাকা জুভেন্টাসের বিরুদ্ধে ঘরের মাঠে এ দিন অপ্রত্যাশিত ভাবেই প্রথমে এগিয়ে যায় গতবারের সিরি-‘বি’ চ্যাম্পিয়ন এম্পোলি। ২৮ মিনিটে ফ্রান্সিসকো কাপুতো গোল করে এগিয়ে দেন দলকে। গোল খেয়ে শোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন দিবালা, রোনাল্ডোরা। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও গোল আসেনি। ফলে প্রথমার্ধে ১-০ লিড ধরে রাখতে সমর্থ হয় হোম টিম।

আরও পড়ুন সেই মেসিও নেই, রোনাল্ডোও নেই, তবু আজ এল ক্লাসিকো

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যদিও সমস্ত জারিজুরি উধাও এম্পোলি’র। খেলা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে থাকেন মার্সিমিলিয়ানো অ্যালেগ্রির ছেলেরা। ফল মেলে হাতেনাতে। ৫৪ মিনিটের মাথায় বিপক্ষ ডিফেন্ডার পাওলো দিবালা’কে বক্সের মধ্যে অবৈধভাবে ধাক্কা দিয়ে বসলে পেনাল্টি পায় জুভেন্তাস। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান রোনাল্ডো। সমতা ফেরায় সাদা-কালো জার্সিধারিরা। ৭০ মিনিটের মাথায় ফের সিআর সেভেন ম্যাজিক। ২৫ গজ দূর থেকে রোনাল্ডোর জোরালো শট আটকাতে পারেননি এম্পোলি গোলকিপার। বল জড়িয়ে যায় জালে। ওখানেই জয় নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জেতেন তাঁরা। ফলে লিগের ১০ ম্যাচের মধ্যে ৯ ম্যাচেই জয় পেল ওল্ড লেডি অফ তুরিন। এই জয়ের ফলে দশ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে লিগের মগডালে তুরিনের ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা নাপোলি’র চেয়ে সাত পয়েন্টে এগিয়ে তারা। দুরন্ত ফর্মে রোনাল্ডোও। জুভেন্টাসের শেষ ১৪ গোলের ১০ টিতেই অবদান তাঁর। ৭ টি গোল নিজে করেছেন। ৩ টি গোল হয়েছে তাঁর পাশ থেকে। আবারও তিনি প্রমান করছেন বয়স কেবলই একটা সংখ্যা। ক্লাস পার্মানেন্ট। পাশের দেশে মাদ্রিদের ঠাণ্ডা ঘরে বসে পেরেজ হয়তো এসব দেখে হাত কামড়াচ্ছেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```