Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলে ফিরলেন রোনাল্ডিনহো, ভুয়ো পাসপোর্ট মামলায় প্যারাগুয়েতে আটক ছিলেন তারকা ফুটবলার

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো পাসপোর্ট মামলায় পাঁচ মাসের উপর প্যারাগুয়েতে আটক থাকার পরে অবশেষে ব্রাজিলে ফিরলেন তারকা ফুটবলার রোলাল্ডিনহো গাউচো। মঙ্গলবার একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে ফিরলেন তিনি। প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী তারকা মঙ্গলবার বিকেল সা

ব্রাজিলে ফিরলেন রোনাল্ডিনহো, ভুয়ো পাসপোর্ট মামলায় প্যারাগুয়েতে আটক ছিলেন তারকা ফুটবলার

শেষ আপডেট: 26 August 2020 14:18

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো পাসপোর্ট মামলায় পাঁচ মাসের উপর প্যারাগুয়েতে আটক থাকার পরে অবশেষে ব্রাজিলে ফিরলেন তারকা ফুটবলার রোলাল্ডিনহো গাউচো। মঙ্গলবার একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে ফিরলেন তিনি। প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী তারকা মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ প্যারাগুয়ে থেকে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এসে পৌঁছন। তার আগে সোমবার মুক্তি দেওয়া হয় রোনাল্ডিনহোকে। ৪০ বছরের এই ফুটবলার ছাড়াও তাঁর ভাইকেও মুক্তি দেন বিচারক। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে এক মাস জেলে ও চার মাস হাউস অ্যারেস্টে ছিলেন রোনাল্ডিনহো ও তাঁর ভাই। গত ৪ মার্চ ব্রাজিল থেকে প্যারাগুয়েতে যান রোনাল্ডিনহো ও তাঁর ভাই। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রাক্তন বার্সেলোনা ও ব্রাজিলের তারকা ফুটবলার। কিন্তু দু’দিন পরেই তাঁদের হোটেলে হানা দেয় প্যারাগুয়ে পুলিশ। তাঁদের কাছে ভুয়ো ডকুমেন্টের অভিযোগ ছিল। থানায় গিয়ে তা উদ্ধার করে পুলিশ। তারপরেই তাঁদের আটক করে পুলিশ। আদালতের তরফে জানানো হয়েছে, চাইলে যে কোনও দেশে যেতে পারেন প্রাক্তন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। কিন্তু যদি তিনি নিজের ঠিকানা বদল করেন, তাহলে সেই তথ্য প্যারাগুয়ের আদালতকে জানাতে হবে। কাজের জন্য তাঁকে যে জরিমানা করা হয়েছে, যেটা তাঁকে মেটাতেই হবে। কিন্তু তাছাড়া কোনও নিষেধাজ্ঞা নেই তাঁর উপর। কালো রংয়ের শার্ট ও জিন্স পরে সোমবার প্যারাগুয়ের আদালতে দেখা যায় রোনাল্ডিনহোকে। সেখানে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা জরিমানা দিয়ে নিজের মুক্তিতে রাজি হন তিনি। তাঁর ভাই তথা ম্যানেজার রবার্তো ডে আসিস মোরেইরাকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিচারক নিজের বক্তব্যে জানিয়েছেন, রোনাল্ডিনহোর এক্ষেত্রে বিশেষ কিছু দোষ নেই। কারণ তিনি জানতেন না, তাঁর পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টে কোনও ত্রুটি রয়েছে। বরং দোষ রোনাল্ডিনহোর ভাই তথা ম্যানেজারের। কারণ, তিনি নিজে জানতেন ডকুমেন্টে ভুল রয়েছে। তার পরেও তিনি রোনাল্ডিনহোকে সতর্ক করেননি। তাই এই সমস্যা হয়েছে। এই ভুলের জন্য রোনাল্ডিনহোর ম্যানেজারকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ দু’বছর কোনও দেশে তিনি যেতে পারবেন না।

```