Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রেফতার রোনাল্ডিনহো, পাসপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত তারকা ফুটবলার

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহোকে গ্রেফতার করা হয়েছে। প্যারাগুয়েতে ঢোকার সময় তিনি জাল পাসপোর্ট জমা দিয়েছেন বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে রোনাল্ডিনহোর ভাই রোবার্তোকেও। প্যারাগুয়ে সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার

গ্রেফতার রোনাল্ডিনহো, পাসপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত তারকা ফুটবলার

শেষ আপডেট: 5 March 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহোকে গ্রেফতার করা হয়েছে। প্যারাগুয়েতে ঢোকার সময় তিনি জাল পাসপোর্ট জমা দিয়েছেন বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে রোনাল্ডিনহোর ভাই রোবার্তোকেও। প্যারাগুয়ে সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার প্যারাগুয়ের রাজধানী শহর আসুনসিয়ন থেকে গ্রেফতার করা হয় দু'জনকে। রোনাল্ডিনহোর হোটেলে তল্লাশি চালায় প্যারাগুয়ের পুলিশ। সেই সময় উদ্ধার হয়ে এই জাল পাসপোর্ট। শুধু পাসপোর্ট নয়, আরও কছু জাল কাগজপত্র উদ্ধার হয় হোটেলের ঘর থেকে। প্যারাগুয়ের এক মন্ত্রী বলেছেন, "রোনাল্ডিনহোর কাছে জাল পাসপোর্ট ও কিছু ভুয়ো কাগজ ছিল। সেগুলো প্রমাণ হিসেবে দেখিয়েছিলেন তিনি। এটা অপরাধ। সেই কারণেই ওনাদের গ্রেফতার করেছে পুলিশ।"
জানা গিয়েছে, রোনাল্ডিনহোর পাসপোর্টে নাম, জন্মের তারিখ, জন্মের স্থান সবকিছু ঠিক ছিল। কিন্তু সেখানে লেখা ছিল তিনি প্যারাগুয়ের নাগরিক। এই তথ্য ভুয়ো। এই তথ্য দেখিয়ে সেই দেশে কিছু ব্যবসাও রোনাল্ডিনহো ফেঁদেছিলেন বলে খবর। এর আগে ব্রাজিল সরকারের অনুমতি না নিয়েই সে দেশে একটি ফিশিং ট্র্যাপ তৈরি করেছিলেন প্রাক্তন বার্সেলোনার তারকা। তার জন্য তাঁকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছিল। সেই টাকা শোধ করতে পারেননি রোনাল্ডিনহো। তাই ব্রাজিল ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। পুলিশ জানিয়েছে, প্যারাগুয়েতে এক ক্যাসিনোর মালিক রোনাল্ডিনহোকে আমন্ত্রণ করেছিলেন। সেইজন্যই তিনি সে দেশে গিয়েছিলেন। কিন্তু যেতে গিয়ে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করেন তিনি। এই অভিযোগেই গ্রেফতার হতে হয় রোনাল্ডিনহোকে।

```