Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম ইনিংসেই অনন্য নজির রোহিতের, বড় রানের পথে ভারত

দ্য ওয়াল ব্যুরো : ওয়ান ডে ও টি ২০ ক্রিকেটে একাধিক রেকর্ড তাঁর নামে থাকলেও টেস্ট ক্রিকেটে কোনও দিনই ভারতীয় দলে নিয়মিত হতে পারেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে তাঁকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর প্রথম ইনিংসেই নজির

প্রথম ইনিংসেই অনন্য নজির রোহিতের, বড় রানের পথে ভারত

শেষ আপডেট: 2 October 2019 06:41

দ্য ওয়াল ব্যুরো : ওয়ান ডে ও টি ২০ ক্রিকেটে একাধিক রেকর্ড তাঁর নামে থাকলেও টেস্ট ক্রিকেটে কোনও দিনই ভারতীয় দলে নিয়মিত হতে পারেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে তাঁকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর প্রথম ইনিংসেই নজির গড়লেন এই মুম্বইকর। নিজের টেস্ট কেরিয়ারে ওপেনার হিসেবে প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি করলেন রো-হিটম্যান শর্মা। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও প্রথম এগারোতে সুযোগ পাননি রোহিত। কিন্তু লোকেশ রাহুলের ফর্ম খারাপ থাকায় তাঁকে বাদ দিয়ে রোহিতকে ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন নির্বাচকরা। বুধবার বিশাখাপত্তনমে ওপেনার হিসেবে প্রথম খেলতে নেমেছিলেন রোহিত। আর প্রথম ইনিংসেই তিনি বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক। দক্ষিণ আফ্রিকার দুই পেস বোলার কাগিসো রাবাদা ও ভার্নন ফিলান্ডার প্রথম থেকেই কঠিন প্রশ্ন করছিলেন। বল সুইং করছিল। সঙ্গে ভালো বাউন্স ছিল। প্রথম কয়েক ওভার ধরে খেলেন রোহিত। অযথা ঝুঁকি নেননি। অফ স্টাম্পের বাইরে ছিলেন সাবলীল। ধীরে ধীরে ক্রিজে জমে যাওয়ার পর নিজের হাত খোলা শুরু করেন তিনি। স্পিনাররা আক্রমণে আসার পরে দেখা গেল সেই পুরনো রোহিতকে। সেই এগিয়ে এসে ছক্কা হাঁকানো। বোলারকে থিতু হওয়ার সময় দিলেন না। নিজের ১১ নম্বর হাফ সেঞ্চুরি করলেন রোহিত। কিন্তু ওপেনার হিসেবে এই প্রথম। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর বিনা উইকেটে ৯১। রোহিত ৮৪ বলে ৫২ ও ময়াঙ্ক ৯৬ বলে ৩৯ করে ব্যাট করছেন। প্রথম সেশনের শেষে বলা যায় এ ভাবে ব্যাট করতে থাকলে ওপেনার হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরিও হাঁকাতে পারেন হিটম্যান। আর রোহিতের রানে ভর করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান করতে পারেন কোহলিরা। সে দিকেই তাকিয়ে ভারতীয় সমর্থকরা।    

```