Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশাখাপত্তনমে রোহিত-ঝড়ে বেসামাল দক্ষিণ আফ্রিকা

দ্য ওয়াল ব্যুরো : যেন অনেকগুলো জবাব দেওয়ার ছিল রোহিত শর্মার। নির্বাচকদের, টিম ম্যানেজমেন্টকে, সমালোচকদের, সর্বোপরি নিজেকে। নিজের ভঙ্গিতেই জবাব দিলেন রোহিত। বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামের বাইরে মারা ছক্কাগুলোর মতোই টেস্ট ক্রিকেটে

বিশাখাপত্তনমে রোহিত-ঝড়ে বেসামাল দক্ষিণ আফ্রিকা

শেষ আপডেট: 2 October 2019 08:15

দ্য ওয়াল ব্যুরো : যেন অনেকগুলো জবাব দেওয়ার ছিল রোহিত শর্মার। নির্বাচকদের, টিম ম্যানেজমেন্টকে, সমালোচকদের, সর্বোপরি নিজেকে। নিজের ভঙ্গিতেই জবাব দিলেন রোহিত। বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামের বাইরে মারা ছক্কাগুলোর মতোই টেস্ট ক্রিকেটে ধামাকার সঙ্গে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রোহিত শর্মা। মিডল অর্ডার থেকে ওপেন করতে নেমে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও প্রথম এগারোতে সুযোগ পাননি রোহিত। কিন্তু লোকেশ রাহুলের ফর্ম খারাপ থাকায় তাঁকে বাদ দিয়ে রোহিতকে ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন নির্বাচকরা। বুধবার বিশাখাপত্তনমে ওপেনার হিসেবে প্রথম খেলতে নেমেছিলেন রোহিত। আর প্রথম ইনিংসেই তিনি বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক। দক্ষিণ আফ্রিকার দুই পেস বোলার কাগিসো রাবাদা ও ভার্নন ফিলান্ডার প্রথম থেকেই কঠিন প্রশ্ন করছিলেন। বল সুইং করছিল। সঙ্গে ভালো বাউন্স ছিল। প্রথম কয়েক ওভার ধরে খেলেন রোহিত। অযথা ঝুঁকি নেননি। অফ স্টাম্পের বাইরে ছিলেন সাবলীল। ধীরে ধীরে ক্রিজে জমে যাওয়ার পর নিজের হাত খোলা শুরু করেন তিনি। স্পিনাররা আক্রমণে আসার পরে দেখা গেল সেই পুরনো রোহিতকে। সেই এগিয়ে এসে ছক্কা হাঁকানো। বোলারকে থিতু হওয়ার সময় দিলেন না। নিজের ১১ নম্বর হাফ সেঞ্চুরি করলেন রোহিত। লাঞ্চ পর্যন্ত তাঁর রান ছিল ৮৪ বলে ৫২। লাঞ্চের পর এসে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন। তাঁর সামনে দক্ষিণ আফ্রিকার তিন স্পিনার কেশব মহারাজ, ডেন পিয়েট ও সেনুরান মুত্থুস্বামীকে অসহায় দেখাল। তাঁরা বুঝতেই পারছিলেন না কোথায় বল করবেন। বলে ফ্লাইট দিলে এগিয়ে এসে ছক্কা মারছিলেন। শর্ট বল করলে ব্যাকফুটে গিয়ে কাট-পুল করছিলেন। মুত্থুস্বামীকে কাট করে ১৫৪ বলে নিজের সেঞ্চুরি করলেন রোহিত। তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ দিন ওপেন করতে নেমেই নিজের জাত চেনালেন তিনি। এই মুহূর্তে ভারতের রান বিনা উইকেটে ১৭৮। ৭৬ রানে ব্যাট করছেন ময়ঙ্ক আগরওয়াল। এখন দেখার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন হিটম্যান।    

```