Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নতুন ক্রিজে রোহিত, লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হিটম্যান

দ্য ওয়াল ব্যুরো: আগের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত শর্মা। আর পরের দিনই তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। লা লিগার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা। লা লিগার ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি ফুটবলার না হয়েও এ

নতুন ক্রিজে রোহিত, লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হিটম্যান

শেষ আপডেট: 12 December 2019 13:14

দ্য ওয়াল ব্যুরো: আগের দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত শর্মা। আর পরের দিনই তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। লা লিগার ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রোহিত শর্মা। লা লিগার ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি, যিনি ফুটবলার না হয়েও এই জনপ্রিয় লিগের ব্র্যান্ড আম্বাসেডর হলেন। এদিন প্রথমে টুইট করে লা লিগার সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন রোহিত। টুইটে তিনি লেখেন, "আপনারা সবাই জানেন যে আমার মনে ফুটবলের জন্য একটা বিশেষ স্থান রয়েছে। তা লা লিগার সঙ্গে এই যোগ আমার কাছে খুবই স্পেশ্যাল। আর লা লিগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারাটা আমার কাছে খুবই সম্মানের। এতে আমি খুবই খুশি।" https://twitter.com/ImRo45/status/1205036443476746241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1205036443476746241&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fsport%2Frohit-sharma-becomes-la-liga-s-first-ever-brand-ambassador-in-india-dgtl-1.1081748 বৃহস্পতিবার বেলার দিকে মুম্বইয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন লা লিগা ইন্ডিয়ার ম্যানেজার হোসে আন্তোনিও কাচাজার। সেখানে উপস্থিত ছিলেন রোহিতও। সবার সামনে আনুষ্ঠানিকভাবে রোহিতকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। লা লিগা ট্রফির পাশে দাঁড়িয়ে ব্যাট হাতে ছবিও তোলেন রোহিত। সাংবাদিক সম্মেলনে এসে কাচাজা বলেন, "লা লিগার কাছে এই মুহূর্তে ভারতের বাজার খুবই গুরুত্বপূর্ণ। ভারতে ফুটবলের প্রতি মানুষের কী ধরনের আকর্ষণ রয়েছে তা আমরা জানি। অবশ্য ক্রিকেটের প্রতি আকর্ষণ একটু বেশিই আছে। আর ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম রোহিত শর্মা। রোহিতের ফুটবলের প্রতিও বিশাল আকর্ষণ রয়েছে। ফুটবলার ছাড়া এই প্রথম লা লিগার কোনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা হল। এই সিদ্ধান্তে লা লিগা খুবই খুশি।" ভারতে লা লিগার বাজার ধরার চেষ্টা অবশ্য বেশ কয়েক বছর ধরেই চলছে। এখন বেশিরভাগ লা লিগা ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী হয়। এমনকি বার্সেলোনা- রিয়েল মাদ্রিদ এল ক্লাসিকোও ভারতীয় সময় সন্ধেবেলা হয়েছে। এছাড়াও ভারতের একাধিক ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে লা লিগার ক্লাবগুলি। তাদের ট্রেনিং ক্যাম্পও তৈরি হচ্ছে ভারতে। সেই কাজই আরও একটু এগিয়ে নিয়ে গেল লা লিগা। রোহিতকে করা হল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

```