Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলবোর্ন টেস্ট জিতেই সুখবর, মেয়ের বাবা হলেন রোহিত শর্মা

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্ন টেস্ট জেতার উল্লাস তো আছেই। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এখন বাড়তি উল্লাস রোহিত শর্মাকে নিয়ে। বাবা হয়েছেন ‘হিটম্যান।’ স্ত্রী রীতিকা সাজদে জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। ইনস্টাগ্রামে এ কথা জানিয়েছেন রীতিকার তুতো বোন তথা অ

মেলবোর্ন টেস্ট জিতেই সুখবর, মেয়ের বাবা হলেন রোহিত শর্মা

শেষ আপডেট: 31 December 2018 07:45

দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্ন টেস্ট জেতার উল্লাস তো আছেই। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এখন বাড়তি উল্লাস রোহিত শর্মাকে নিয়ে। বাবা হয়েছেন ‘হিটম্যান।’ স্ত্রী রীতিকা সাজদে জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। ইনস্টাগ্রামে এ কথা জানিয়েছেন রীতিকার তুতো বোন তথা অভিনেতা ও পরিচালক সোহেল খানের স্ত্রী সীমা খান। সীমা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রীতিকার সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘বেবি গার্ল, মাসিস এগেইন।’ রীতিকা যে প্রেগন্যান্ট, এ খবর অনেক দিন চেপে রেখেছিলেন রোহিত। এমনিতেই খুব একটা প্রচারে থাকতে পছন্দ করেন না ছোট ফর্ম্যাট ক্রিকেটের এই স্টার। তবে অস্ট্রেলিয়া সফরে প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছিলেন, তিনি বাবা হতে চলেছেন। সেই সঙ্গে এ-ও জানিয়েছিলেন, “আমার আর তর সইছে না। আমি জানি ওই মুহূর্তটা আমার জীবনকে বদলে দেবে।” অবশেষে সে খবর সামনে আনলেন রোহিতের শ্যালিকা সীমা। https://www.instagram.com/p/BsBPnntA0_9/ ২০১৫ সালে রীতিকাকে বিয়ে করেন রোহিত। তার আগে ছ’বছরের প্রেম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে দ্বিতীয় টেস্টে চোটের জন্য বাদ পড়লেও মেলবোর্নে প্রথম ইনিংসে অপরাজিত ৬৩ রান করেন রোহিত। সতীর্থদের কাছে এই খবর গোপন করা নিয়ে অনেকে ঠাট্টা করে বলেছেন, “বাবা হওয়ার কথা বলতে ভুলে গিয়েছেন রোহিত।” সিডনিতে শেষ টেস্টে না-ও খেলতে পারেন রোহিত। একটি সর্বভারতীয় স্পোর্টস ওয়েবসাইট জানিয়েছে, স্ত্রী এবং মেয়ের পাশে থাকতে দেশে ফিরছেন হিটম্যান।

```