Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবাশ তোমার খেলা, সুমিতের পিঠ চাপড়ে দিলেন রাজা রজার

দ্য ওয়াল ব্যুরো: সুমিত নাগাল। হরিয়ানার এই টেনিস খেলোয়াড় মঙ্গলবার প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। উল্টোদিকে ‘টেনিস ঈশ্বর’ রজার ফেডেরার। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, রজারের ফুৎকারে স্রেফ উড়ে যাবেন ২২ বছর বয়সী এই টেনিস খেলোয়

সাবাশ তোমার খেলা, সুমিতের পিঠ চাপড়ে দিলেন রাজা রজার

শেষ আপডেট: 27 August 2019 13:28

দ্য ওয়াল ব্যুরো: সুমিত নাগাল। হরিয়ানার এই টেনিস খেলোয়াড় মঙ্গলবার প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। উল্টোদিকে ‘টেনিস ঈশ্বর’ রজার ফেডেরার। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, রজারের ফুৎকারে স্রেফ উড়ে যাবেন ২২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। কিন্তু তা তো হল না, উল্টে খেলার শেষে সুমিতকে ডেকে পিঠ চাপড়ে দিলেন টেনিস রাজা। বললেন, ‘সাব্বাশ!’ যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক সিটির আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটেই চমকে দিয়েছেন সুমিত। ফেডেরারকে ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন প্রথম সেটে। পরের দুটো সেট অবশ্য ৬-১, ৬-২ ব্যবধানে জিতে নেন ফেডেরার। কিন্তু চতুর্থ সেটে ফের লড়াই দেন সুমিত। পরপর প্রথম দুটো পয়েন্ট তুলে নেন। খেলা শেষ হয় ফেডেরারের পক্ষে ৬-৪ পয়েন্টে। একটি ফোর হ্যান্ড স্ম্যাশে তিন নম্বর পয়েন্টটি পান সুমিত। উল্টোদিকের কোর্টে দাঁড়িয়ে র‍্যাকেট উঁচিয়ে সুমিতকে অভিনন্দন জানান ফেডেরার। পরে বলেন, "এই ছেলেটা অনেক দূর যাবে। ও জানে কী করতে হবে।" sumit nagal এর ছবির ফলাফল সুমিত দীর্ঘদিন ধরেই জার্মানিতে রয়েছেন। সেখানেই প্র্যাকটিস করছেন। এবং তাঁর গোটা খরচটাই বহন করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফাউন্ডেশন। খেলার আগে বিরাটও টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন সুমিতকে। কিন্তু না জিতলেও সুমিত ইঙ্গিত দিয়ে দিলেন ভবিষ্যতের। যাতে মুগ্ধ হলেন রজার ফেডেরারের মতো কিংবদন্তি।

```