Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের হাঁটুর চোট, ২০২১ সাল পর্যন্ত কোর্টের বাইরে ফেডেরার

দ্য ওয়াল ব্যুরো: ফের হাঁটুতে অস্ত্রোপচার হতে চলেছে ২০ বারের টেনিস চ্যাম্পিয়ন রজার ফেডেরারের। তার জেরে ২০২১ সাল পর্যন্ত টেনিসের বাইরে থাকতে হবে ফেডেরারকে। নিজেই টুইট করে সেকথা জানালেন তারকা। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ফেডেরার বলেন,

ফের হাঁটুর চোট, ২০২১ সাল পর্যন্ত কোর্টের বাইরে ফেডেরার

শেষ আপডেট: 10 June 2020 12:53

দ্য ওয়াল ব্যুরো: ফের হাঁটুতে অস্ত্রোপচার হতে চলেছে ২০ বারের টেনিস চ্যাম্পিয়ন রজার ফেডেরারের। তার জেরে ২০২১ সাল পর্যন্ত টেনিসের বাইরে থাকতে হবে ফেডেরারকে। নিজেই টুইট করে সেকথা জানালেন তারকা। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে ফেডেরার বলেন, "কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার অস্ত্রোপচার করতে হচ্ছে। আমি চাইছি সবকিছু সারিয়ে একেবারে ফিট হয়ে কোর্টে নামতে। আর তাই আপাতত ২০২১ সাল পর্যন্ত কোর্টের বাইরে থাকতে হবে আমাকে।" চলতি বছর ফেব্রুয়ারি মাসে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ফেডেরারের। সেখান থেকেই সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাব করছিলেন ২০ গ্র্যান্ডস্ল্যামের মালিক। কিন্তু তার মধ্যেই ফের একবার হাঁটুর চোট ভোগালো তারকাকে। ২০১৮ সালে শেষ বার গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা। চলতি বছর ৩০ জানুয়ারি নোভাক জোকোভিচের কাছে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হারেন ফেডেরার। তারপর আর কোর্টে নামেননি তিনি। রজারের পরেই গ্র্যান্ডস্ল্যামের তালিকায় রয়েছেন রাফায়েল নাদাল (১৯ গ্র্যান্ডস্ল্যাম) ও নোভাক জোকোভিচ (১৭ গ্র্যান্ডস্ল্যাম)। বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে টেনিস। কবে টেনিস শুরু হবে সে ব্যাপারে এখনও কোনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। এর মধ্যেই ফোর্বস - এর বিচারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদের তালিকায় এক নম্বরে রয়েছেন ফেডেরার। ফের কবে তিনি ফিরে আসবেন সেই আশাতেই দিন গুনছেন ভক্তরা।

```