Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ৩১ বছর বয়সেই হার্ট অ্যাটাক, খেলার মাঠেই মৃত্যু রেফারির

দ্য ওয়াল ব্যুরো : খেলার মাঠে ফুটবলারের মৃত্যু এর আগেও দেখেছে ফুটবল দুনিয়া। কিন্তু এ বার খেলার মাঠে দেখা গেল রেফারির মৃত্যু। খেলা পরিচালনা করতে করতেই মৃত্যু হলো বলিভিয়ার রেফারি ভিক্টর হুগো হুরটাডোর। ৩১ বছরের রেফারি হুগো বলিভিয়ার দুটি ক্লাব

মাত্র ৩১ বছর বয়সেই হার্ট অ্যাটাক, খেলার মাঠেই মৃত্যু রেফারির

শেষ আপডেট: 20 May 2019 16:33

দ্য ওয়াল ব্যুরো : খেলার মাঠে ফুটবলারের মৃত্যু এর আগেও দেখেছে ফুটবল দুনিয়া। কিন্তু এ বার খেলার মাঠে দেখা গেল রেফারির মৃত্যু। খেলা পরিচালনা করতে করতেই মৃত্যু হলো বলিভিয়ার রেফারি ভিক্টর হুগো হুরটাডোর। ৩১ বছরের রেফারি হুগো বলিভিয়ার দুটি ক্লাব অলয়েজ রেডি এবং ওরিয়েন্টে পেট্রোলেরোর মধ্যে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রথমার্ধে ঠিকঠাক খেলা হয়। বিপর্যয় ঘটে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার দু'মিনিটের মধ্যেই। হঠাৎ করেই মাঠে পড়ে যান ওই রেফারি। সঙ্গে সঙ্গে ছুটে যান দুই দলের ফুটবলার ও মাঠে উপস্থিত মেডিক্যাল টিম। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় রেফারির। মাঠে উপস্থিত চিকিৎসক এরিক কজনিয়ারের বক্তব্য, মাঠে হার্ট অ্যাটাক হয় হুগোর। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্বিতীয় অ্যাটাকের পর আর বাঁচানো যায়নি রেফারিকে। রেফারির মৃত্যুর খবরে বন্ধ হয়ে যায় খেলা। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের অভাবেই হার্ট অ্যাটাক হয়েছে হুগোর। এই খেলা হচ্ছিল আন্দিজ পর্বতমালার উপর ৩ হাজার ৯০০ মিটার উচ্চতায় এল অল্টোর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে। এই মৃত্যু আবার প্রশ্ন তুলে দিল বলিভিয়ায় ফুটবল খেলা নিয়ে। বলিভিয়া সমুদ্রতল থেকে বেশ খানিকটা উঁচুতে। এখানকার স্টেডিয়ামে বলিভিয়ার কাছে প্রায়ই হারতে হয় সব দেশকে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের মতো শক্তিশালী দলও এই উচ্চতায় বলিভিয়ার ফুটবলারদের সঙ্গে পেরে ওঠে না। অনেক সময়ই ফুটবলারদের খেলতে সমস্যা হয়। অক্সিজেন কম থাকায় তো এখানে খুব প্রয়োজন না থাকলে দলের তারকা ফুটবলারদের নামানোর সাহসই পান না কোচরা। এই উচ্চতায় ফুটবল খেলা ফুটবলার ও রেফারিদের শরীরের পক্ষে ক্ষতিকারক, এই প্রশ্ন অনেকদিন আগেই তুলেছিল বেশ কিছু দেশ। তার পরেও ফিফার তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু এ দিন হুগোর মৃত্যুর পর আবার উঠলো সেই প্রশ্ন। এখন দেখার এই ব্যাপারে ফিফা কোনও সিদ্ধান্ত নেয় কিনা।

```