Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খেলার শেষে রেফারিকে ধাক্কা ইস্টবেঙ্গল ম্যানেজারের, দেবরাজকে ধমকে থামালেন নিতু

দ্য ওয়াল ব্যুরো: পিয়ারলেসের কাছে হারের পর রেফারি দীপু রায়ের ‘গায়ে হাত’ দিয়ে ফেললেন ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ চৌধুরী। তাঁকে নিয়ন্ত্রণ করতে আসরে নামতে হল লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুকে। নিতু সরকারের ধমক খেয়েই দাঁড়িয়ে পড়ে

খেলার শেষে রেফারিকে ধাক্কা ইস্টবেঙ্গল ম্যানেজারের, দেবরাজকে ধমকে থামালেন নিতু

শেষ আপডেট: 9 September 2019 13:01

দ্য ওয়াল ব্যুরো: পিয়ারলেসের কাছে হারের পর রেফারি দীপু রায়ের ‘গায়ে হাত’ দিয়ে ফেললেন ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ চৌধুরী। তাঁকে নিয়ন্ত্রণ করতে আসরে নামতে হল লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ওরফে নিতুকে। নিতু সরকারের ধমক খেয়েই দাঁড়িয়ে পড়েন ইস্টবেঙ্গলের সর্ব কনিষ্ঠ ম্যানেজার। এ দিন খেলার ৬৬ মিনিটে ইস্টবেঙ্গল বক্সে পিয়ারলেস ফুটবলার পঙ্কজ মৌলাকে ফাউল করেন কমলপ্রীত সিং। পেনাল্টি দেন রেফারি। তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু রেফারির সিদ্ধান্ত তো সিদ্ধান্তই। তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর তো অনেক পন্থা আছে। তাই বলে সরাসরি গায়ে হাত? দেবরাজের এমন কাণ্ডে ময়দানের অনেকেই তাঁর ম্যাচিওরিটি নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের কথায়, দেবরাজ যা করেছেন, তাতে ম্যাচ কমিশনার যদি কড়া রিপোর্ট দেন, তাহলে অনেক কিছু হতে পারে। পর্যবেক্ষকদের মতে, নিতু সরকার ময়দানের পোড়খাওয়া কর্তা। তিনি বুঝেছিলেন, তখন যদি দেবরাজকে আটকানো না যেত, তাহলে বড় শাস্তির খাঁড়া ঝুলত ইস্টবেঙ্গলের কপালে। গত বছর থেকে ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন নিতু-ঘনিষ্ঠ এই ক্লাব কর্তা। কিন্তু অনেকেই বলছেন, ওঁর এখনও অনেক কিছু শিখতে হবে। শুধু দেবরাজ নয়। খেলার শেষে এ দিন দেখা যায় ইস্টবেঙ্গল ডিফেন্ডার মেহেতাব সিংও রেফারিকে ধাক্কাধাক্কি করছেন। ফলে প্রশ্ন উঠছে, ম্যানেজারের দায়িত্ব প্লেয়ারদের নিয়ন্ত্রণ করা, আর তিনিই কিনা মেজাজ হারাচ্ছেন?

```