Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা তিনবার, চ্যাম্পিয়নস লিগের পর এ বার ক্লাব ওয়ার্ল্ড কাপেও হ্যাটট্রিক মাদ্রিদের

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই টানা তিনবার চ্যাম্পিয়নস লিগে জিতে হ্যাটট্রিক করেছিল রিয়েল মাদ্রিস। এ বার ক্লাব ওয়ার্ল্ড ক্লাব ট্রফি জেতাতেও হ্যাটট্রিক করলেন মড্রিচরা। টানা তৃতীয়বারের জন্য ট্রফিতে নিজেদের নাম খোদাই করে নিল স্প্যানিশ জায়ান্ট। শনি

টানা তিনবার, চ্যাম্পিয়নস লিগের পর এ বার ক্লাব ওয়ার্ল্ড কাপেও হ্যাটট্রিক মাদ্রিদের

শেষ আপডেট: 23 December 2018 08:43

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরেই টানা তিনবার চ্যাম্পিয়নস লিগে জিতে হ্যাটট্রিক করেছিল রিয়েল মাদ্রিস। এ বার ক্লাব ওয়ার্ল্ড ক্লাব ট্রফি জেতাতেও হ্যাটট্রিক করলেন মড্রিচরা। টানা তৃতীয়বারের জন্য ট্রফিতে নিজেদের নাম খোদাই করে নিল স্প্যানিশ জায়ান্ট। শনিবার ফাইনালে আরব আমিরশাহীর ক্লাব আল আইন এফসিকে ৪-১ গোলে হারিয়ে এই ট্রফি জিতল মাদ্রিদ।

আরও পড়ুন ক‍্যামেরা দেখেই হাসিমুখে পোজ, দুনিয়াকে ‘হ‍্যালো’ বললেন বেবি মির্জামালিক

এ দিন ম্যাচের ১৪ মিনিটে ব্যালন ডি’ওর জয়ী লুকা মড্রিচের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ক্লাবের হয়ে কোনও টুর্নামেন্টের ফাইনালে এটিই তাঁর প্রথম গোল। এরপর ৬০ মিনিটে ক্লাবের হয়ে নিজের রিয়েল মাদ্রিদ জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফাইনালে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস লরেন্তে। ৭৮ মিনিটে স্কোরশিটে নাম তুলে নেন অধিনায়ক সার্জিও র‍্যামোসও। তিন গোলে পিছিয়ে পড়ে ৮৬ মিনিটে একটি গোল শোধ করেন আরব আমিরশাহীর ক্লাবটি। কিন্তু বাকি সময়টুকু যথেষ্ট ছিল না তার জন্য। বরং ম্যাচের অতিরিক্ত সময় আত্মঘাতী গোলে নিজেদের কফিনে আরও একটি পেরেক পুঁতে দেন আল আইনের ইয়াহিয়া নাদের। এর সঙ্গে সঙ্গেই ৪-১ গোলে টানা তৃতীয়বার এবং রেকর্ড সপ্তমবারের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করল মাদ্রিদ। লোপেতেগুইকে সরিয়ে দলের ম্যানেজার পদে আসীন হওয়ার পর এটাই প্রথম মেজর ট্রফি বা সাফল্য স্যান্টিয়াগো সোলারির। তাই টুর্নামেন্ট জয়ের পর দলের ফুটবলারদের প্রশংসা করেন আর্জেন্টাইন কোচ। তিনি অবশ্য কৃতিত্ব দিচ্ছেন ক্লাবের প্রাক্তন ম্যানেজার জিনেদিন জিদানকেও। পাশাপাশি প্রতিপক্ষকেও প্রশংসায় ভরিয়ে দেন সোলারি। https://twitter.com/LaLigaEN/status/1076660414157512705 ১৯৬০ সালে প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছিল রিয়েল মাদ্রিদ। তারপর দীর্ঘ ৩৮ বছর পর ১৯৯৮ সালে জিতেছিল এই ট্রফি। নতুন শতকে আই ট্রফি অবশ্য পাঁচবার ঢুকেছে লস ব্ল্যাঙ্কোসদের তাঁবুতে। তারমধ্যে শেষ পাঁচ বছরে চারবার। ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ সালে বিশ্বের সেরা ক্লাবের তকমা জিতেছে মাদ্রিদ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```