Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রঞ্জি ফাইনালে বিপত্তি, বলের আঘাতে যন্ত্রণায় মাঠ ছাড়লেন আম্পায়ার

দ্য ওয়াল ব্যুরো: বাংলা বনাম সৌরাষ্ট্রের মধ্যে চলা রঞ্জি ট্রফির ফাইনালে ঘটল বিপত্তি। গতকাল প্রথম দিনই পায়ে বলের আঘাত পেয়েছিলেন আম্পায়ার সি সামসুদ্দিন। কিন্তু এদিন মাঠে নামার পর যন্ত্রণায় দাঁড়াতেই পারলেন না তিনি। অবশেষে মাঠ থেকে বের করে তাঁকে

রঞ্জি ফাইনালে বিপত্তি, বলের আঘাতে যন্ত্রণায় মাঠ ছাড়লেন আম্পায়ার

শেষ আপডেট: 10 March 2020 09:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলা বনাম সৌরাষ্ট্রের মধ্যে চলা রঞ্জি ট্রফির ফাইনালে ঘটল বিপত্তি। গতকাল প্রথম দিনই পায়ে বলের আঘাত পেয়েছিলেন আম্পায়ার সি সামসুদ্দিন। কিন্তু এদিন মাঠে নামার পর যন্ত্রণায় দাঁড়াতেই পারলেন না তিনি। অবশেষে মাঠ থেকে বের করে তাঁকে রাজকোটের স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হয়। সামসুদ্দিন এবং অনন্ত পদ্মভান ছিলেন মাঠের আম্পায়ার। বিশেষজ্ঞ হিসেবে ছিলেন এস রবি। সামসুদ্দিন মাঠ ছাড়ার পর তাঁর জায়গায় নামেন রবি। এরপর স্থানীয় এক আম্পায়ার পীযূষ খাকারকে স্কোয়ার লেগে দাঁড় করায় কর্তৃপক্ষ। কিছুটা সুস্থ হয়ে রাজকোট স্টেডিয়ামে ফিরলে সামসুদ্দিনকে টিভি আম্পায়ারের আসনে বসানো হয়। ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে বাংলা। মুকেশ কুমার, ঈশান পোড়েলদের দাপটে সেমিফাইনালে ১৭৪ রানে কর্ণাটককে হারায় অরুণলালের দল। ফাইনালে প্রথম দিনের শুরুটা যদি হয় সৌরাষ্ট্রর জন্য, তাহলে শেষটা অবশ্যই বাংলার। পুরনো বলকে কাজে লাগান বাংলার পেসাররা। বিশেষ করে আকাশদীপ সিং। সেইসঙ্গে চেতেশ্বর পূজারার অসুস্থতা সৌরাষ্ট্র শিবিরে আশঙ্কার কালো মেঘ হিসেবে দেখা দিয়েছে। এর মধ্যেই এদিন শুরুতে আম্পায়ারের আঘাত নিয়ে বিগ্ন ঘটে ম্যাচে। তবে তা সাময়িক। টানটান ম্যাচ চলছে রাজকোটে।

```