Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

#MeToo কাণ্ডে নির্দোষ প্রমাণিত রাহুল জোহরি, বহাল বোর্ডের সিইও'র পদে

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরিকে। একজন নয়, তিনজন মহিলা অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের প্রশাসনিক কমিটির তরফে। সেই কমিটিই যৌন হেনস্থা মামলায় ক্

#MeToo কাণ্ডে নির্দোষ প্রমাণিত রাহুল জোহরি, বহাল বোর্ডের সিইও'র পদে

শেষ আপডেট: 22 November 2018 10:31

দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরিকে। একজন নয়, তিনজন মহিলা অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বোর্ডের প্রশাসনিক কমিটির তরফে। সেই কমিটিই যৌন হেনস্থা মামলায় ক্লিনচিট দিল রাহুল জোহরিকে। কয়েকদিন আগে এক মহিলা অভিযোগ করেন বছর কয়েক আগে ডিসকভারি চ্যানেলে কাজ করার সময় তাঁকে যৌন হেনস্থা করেন রাহুল জোহরি। তারপরে আরও দুই মহিলা অভিযোগ করেন বিসিসিআইয়ের সিইও হওয়ার পরে চাকরির নাম করে তাঁদের যৌন হেনস্থা করেছেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় জোহরির খবর চাউর হওয়ার পরেই নড়েচড়ে বসেছিল ভারতীয় ক্রিকেটমহল। সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটি তড়িঘড়ি সিইওকে শো-কজের নোটিশ ধরায়। তবে জোহরির উত্তরে চিঁড়ে ভেজেনি। জোহরিকে অপসারণের দাবি জানিয়েছিল বোর্ডের সাতটি অনুমোদিত রাজ্য সংস্থা। পাশাপাশি সেই তালিকায় যোগ হয় সিওএ সদস্যা ডায়না এডুলজির নাম।

আরও পড়ুন সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে, শোভনকে আইনি নোটিস রত্নার

জোহরির বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব অনুধাবন করে তাঁকে বোর্ড সিইও’র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয় ডায়না এডুলজির তরফ থেকে। তবে সিওএ চেয়ারম্যান বিনোদ রাই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে জোহরিকে ছেঁটে ফেলতে নারাজ ছিলেন। ঘটনাটির সত্যতা জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি এবং তিন সদস্যের কমিটি গঠন করেন। এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাকেশ শর্মা, দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন বরখা সিং ও বিচারপতি বীণা গৌড়াকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।   অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি জোহরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে মতের অমিল দেখা যায় কমিটির দুই সদস্যের মধ্যে। বোর্ডের সিইও’র বিরুদ্ধে শাস্তিস্বরূপ কী ব্যবস্থা নেওয়া উচিৎ, তা বের করতেই হিমশিম খায় কমিটি। অবশেষে চেয়ারম্যান বিনোদ রাই স্পষ্ট জানিয়ে দেন, বিসিসিআইয়ের সিইও পদে বহাল তবিয়তেই থাকছেন রাহুল জোহরি। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, ‘যৌন হেনস্থা সংক্রান্ত সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়ায় কর্তব্যে পুনর্বহাল থাকছেন বিসিসিআই সিইও।’ যৌন হেনস্থায় অভিযুক্ত জোহরির নির্দোষ প্রমাণের পরেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। একদল মন্তব্য করেছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন রাহুল জোহরি। এতদিনে সত্যিটা বেরিয়ে এল। কেউ কেউ আবার বলছেন, নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়েই এই অভিযোগের হাত থেকে বেরিয়ে এসেছেন রাহুল জোহরি। যাঁরা প্রভাব খাটাতে পারছেন না, তাঁরা বেরিয়ে আসতে পারছেন না।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```