Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ায় অনবদ্য পূজারা, ভারতের নতুন 'দ্য ওয়াল'কে স্বীকৃতি দিতে অভিনব ভাবনা বিসিসিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: ড্রেসিং রুমে তাঁকে 'দ্য মঙ্ক' নামে ডাকা হয়। সবসময় ক্রিকেট সাধনায় ডুবে থাকেন। কিন্তু দলকে যে সার্ভিস দেন তাঁর উপযুক্ত পারিশ্রমিক পান কি চেতেশ্বর পূজারা? এই প্রশ্ন তুলেছেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। আর তাই এ বার ভারতীয় ক্রিকেটে

অস্ট্রেলিয়ায় অনবদ্য পূজারা, ভারতের নতুন 'দ্য ওয়াল'কে স্বীকৃতি দিতে অভিনব ভাবনা বিসিসিআইয়ের

শেষ আপডেট: 5 January 2019 10:39

দ্য ওয়াল ব্যুরো: ড্রেসিং রুমে তাঁকে 'দ্য মঙ্ক' নামে ডাকা হয়। সবসময় ক্রিকেট সাধনায় ডুবে থাকেন। কিন্তু দলকে যে সার্ভিস দেন তাঁর উপযুক্ত পারিশ্রমিক পান কি চেতেশ্বর পূজারা? এই প্রশ্ন তুলেছেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। আর তাই এ বার ভারতীয় ক্রিকেটের নতুন 'ওয়াল'কে পুরস্কৃত করার ভাবনা নিয়েছে বিসিসিআই। চলতি অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের সাত ইনিংসে পূজারা করেছেন ৫২১ রান। নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি সেঞ্চুরি। তার মধ্যে একটি চলতি টেস্টে ১৯৩ রানের ম্যারাথন ইনিংস। মাঠে নামলে তাঁর উইকেট কামড়ে পড়ে থাকা অবাক করেছে অজিদেরও। স্পিনার লিওঁ তো জিজ্ঞাসাও করেছেন, এত বল খেলার ধৈর্য্য কোথা থেকে পান পূজারা? অস্ট্রেলিয়ার মাটিতে দ্রাবিড়কে টপকে সর্বাধিক ১২৫৮ বল খেলার রেকর্ডও করেছেন ভারতের 'নম্বর তিন'। এই পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে বোর্ডের চুক্তিতে এ বার উন্নতি হতে পারে পূজারার৷ এ থেকে এ প্লাস ক্যাটেগরিতে উঠে আসতে পারেন চেতেশ্বর৷ বোর্ড সূত্রের খবর, কোহলি-শাস্ত্রী জুটি ও নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসতে পারেন৷ বর্তমানে বোর্ডের এ ক্যাটেগরিতে থাকায় বার্ষিক ৫ কোটি টাকা পান পূজারা৷ সেখানে তিন ফর্ম্যাটে খেলায় এ প্লাস ক্যাটেগরির ক্রিকেটাররা পান ৭ কোটি টাকা৷ কিন্তু দেশের হয়ে সীমিত ওভারের খেলা খেলেন না পূজারা। আইপিএলেও সেরকম সুযোগ পান না। ফলে অন্যদের তুলনায় তাঁর রোজগার কম। টেস্ট ক্রিকেটে বর্তমানে ভারতের অন্যতম ভরসার জায়গা পূজারা। তাই দেশের জার্সিত টেস্ট ক্রিকেটে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই এ বার চুক্তির ক্যাটেগরিতে পরিবর্তন আনার ভাবনায় রয়েছে বোর্ড৷ এখন দেখার অস্ট্রেলিয়া থেকে ফিরেই এই সুখবর পূজারা পান কিনা।

```