Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিডল অর্ডারে ধস, পূজারার ব্যাটে বেঁচে রইল ভারতের আশা

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন চার বছর আগের ইংল্যান্ড সফর। সেই মঈন আলি নামক এক পার্ট টাইম স্পিনারের হাতে আত্মসমর্পণ। ফিরে আসছিল ২০১৪ ইংল্যান্ড সফরের স্মৃতি। কিন্তু দুঃস্বপ্নের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালেন ভারতের বর্তমান তিন নম্বর ব্যাটসম্যান। প্রাক্ত

মিডল অর্ডারে ধস, পূজারার ব্যাটে বেঁচে রইল ভারতের আশা

শেষ আপডেট: 31 August 2018 19:11

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন চার বছর আগের ইংল্যান্ড সফর। সেই মঈন আলি নামক এক পার্ট টাইম স্পিনারের হাতে আত্মসমর্পণ। ফিরে আসছিল ২০১৪ ইংল্যান্ড সফরের স্মৃতি। কিন্তু দুঃস্বপ্নের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ালেন ভারতের বর্তমান তিন নম্বর ব্যাটসম্যান। প্রাক্তন তিন নম্বরের মতোই একার কাঁধে দলকে টেনে নিয়ে গেলেন তিনি। চেতেশ্বর পূজারা। আর তাঁর সেঞ্চুরিতে ভর করেই প্রথম ইনিংসে মূল্যবান ২৭ রানের লিড পেল ভারত। ওপেনার শিখর ধাওয়ান ও রাহুল ভালো শুরু করেও ব্রডের বলে আউট হয়ে ফিরে যান। তারপর হাল ধরেন পূজারা ও অধিনায়ক কোহলি। নিজের ব্যক্তিগত ৬ হাজার রানের মাইলফলকে এদিন পৌঁছন অধিনায়ক। ঠিক যখন মনে হচ্ছে বড় রানের দিকে এগোচ্ছে ভারত তখনই ছন্দপতন। বাজে শট খেলে ব্যক্তিগত ৪৬ রানের মাথায় স্যাম কুরানের বলে আউট হলেন বিরাট। তারপরেই ধস নামল ভারতীয় ব্যাটিংয়ে। রাহানে, পন্থ, পান্ডিয়া, অশ্বিন, শামি পরপর প্যাভিলিয়নের রাস্তা ধরলেন। আর এই ধস নামলেন সেই মঈন আলি। কিন্তু তখনও ক্রিজে ছিলেন পূজারা। প্রথমে ঈশান্ত ও তারপর শেষ উইকেটে বুমরাহর সঙ্গে জুটি বাঁধলেন এই ডানহাতি। নিজের ১৫ নম্বর সেঞ্চুরি পূরণ করলেন। শেষ পর্যন্ত ১৩২ রানে নট আউট থাকলেন পূজারা। ভারত অল আউট হয়ে যায় ২৭৩ রানে। পরিসংখ্যান বলছে ভারতীয় ইনিংসের টোটাল বলের ৫১ শতাংশ বল খেলেছেন পূজারা। রান করেছেন টোটাল রানের ৪৮ শতাংশ। এখানেই বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ন ছিল এদিনের পূজারার ইনিংস। https://twitter.com/sachin_rt/status/1035563311629254656?s=19 দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬ রান তুলেছে ইংল্যান্ড। এই মুহূর্তে যেখানে টেস্ট দাঁড়িয়ে আছে তাতে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড দল। কারণ বল যেভাবে ঘুরছে তাতে ২০০ রানের উপর টার্গেট দিলে সেটা ভারতীয় দলের কাছে পাহাড় চড়ার সমান হবে। তাই এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে ভারতীয় বোলারদের হাতে। তৃতীয় দিন সকালে বুমরাহ, ঈশান্ত, শামির সুইংই ঠিক করে দেবে সিরিজের ভাগ্য।

```