Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কান্না চেপে ভালবাসাকে বিদায়, তোমার জন্য গর্বিত, ধোনির অবসর নিয়ে সাক্ষী

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বারবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের চর্চা হয়েছে। আর বারবার ধোনির হয়ে তার জবাব দিয়েছেন স্ত্রী সাক্ষী। কি

কান্না চেপে ভালবাসাকে বিদায়, তোমার জন্য গর্বিত, ধোনির অবসর নিয়ে সাক্ষী

শেষ আপডেট: 16 August 2020 06:57

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। বারবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসরের চর্চা হয়েছে। আর বারবার ধোনির হয়ে তার জবাব দিয়েছেন স্ত্রী সাক্ষী। কিন্তু এবার সত্যি সত্যিই অবসর নিয়েছেন ধোনি। আর তিনি অবসর নিতে সোশ্যাল মিডিয়ায় মাহিকে বার্তা দিলেন সাক্ষী। নিজের ইনস্টাগ্রামে ধোনির একটি ছবি দিয়েছেন সাক্ষী। সেখানে দেখা যাচ্ছে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের দিকে তাকিয়ে রয়েছে ধোনি। ঠিক যেমনটা তাঁর কেরিয়ারে হয়েছে। এই ছবির সঙ্গে ক্যাপশনে সাক্ষী লেখেন, “তুমি যা করেছ তার জন্য তোমার গর্ব হওয়া উচিত। খেলায় তোমার সেরাটা দেওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা। তোমার কৃতিত্ব ও মানুষ হিসেবে তোমার উপর আমি গর্বিত। আমি জানি তোমার ভালবাসাকে বিদায় জানাতে অনেক কষ্টে তোমার চোখের জল ধরে রেখেছ তুমি। আগামী দিনের জন্য তোমাকে শুভেচ্ছা।” এর সঙ্গে হার্ট ও হাত জোড় করা ইমোজি দেন সাক্ষী। https://www.instagram.com/p/CD60JnWHibP/?igshid=1tgt1krygboz5 শুধু এখানেই থেমে থাকেননি সাক্ষী। মায়া অ্যাঙ্গেলেওয়ের একটি কোট উদ্ধৃত করে তিনি বলেন, “মানুষ ভুলে যাবে তুমি কী বলেছিলে, মানুষ ভুলে যাবে তুমি কী করেছিলে, কিন্তু মানুষ কখনও ভুলবে না তুমি তাদের কী মনে করিয়েছ।” শনিবার স্বাধীনতা দিবসের দিন হঠাৎই নিজের অবসর ঘোষণা করেন ধোনি। কোনও সাংবাদিক সম্মেলন নয়, আগে থেকে ঘোষণা নয়, হঠাৎ করেই একটা ইনস্টাগ্রাম ভিডিও শেয়ার করে ক্রিকেটকে বিদায় জানান মাহি। তাঁকে এত ভালবাসা দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেন ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়ক। ৩৫০ একদিনের ম্যাচে ১০,৭৭৩ রান রয়েছে ধোনির। গড় ৫০.৫৭। ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ৯৮ টি ২০ ম্যাচে ১৬১৭ রান আছে তাঁর। গত বছরই পঞ্চম ভারতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ক্রিকেটের হিসেবে একদিনের ক্রিকেট ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন তিনি। তাঁর আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি রয়েছেন। কুমার সঙ্গকারার পরে তিনিই দ্বিতীয় উইকেট কিপার যাঁর একদিনের ক্রিকেটে ১০ হাজার রান আছে। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ধোনিকে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। মাঝেমধ্যেই তাঁর অবসরের খবর শোনা যাচ্ছিল। ধোনির তরফে অবশ্য কোনও জবাব দেওয়া হয়নি। মাঝে শোনা গিয়েছিল টি ২০ বিশ্বকাপ খেলে অবসর নেবেন তিনি। কিন্তু করোনা আবহে বিশ্বকাপ পিছিয়ে যায়। এই মুহূর্তে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি সারছেন ধোনি। তারমধ্যেই নিজের অবসরের কথা জানান তিনি।

```