Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লিগামেন্টের চোটে অ্যাডিলেড টেস্টে নেই পৃথ্বী, ধোঁয়াশা ওপেনিং জুটি নিয়ে

দ্য ওয়াল ব্যুরো: প্রথম টেস্টেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। প্রথম ইনিংসেই তাঁর ব্যাট থেকে এসেছিল বিধ্বংসী সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও একটুর জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। স্বভাবতই অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে উ

লিগামেন্টের চোটে অ্যাডিলেড টেস্টে নেই পৃথ্বী, ধোঁয়াশা ওপেনিং জুটি নিয়ে

শেষ আপডেট: 30 November 2018 07:15

দ্য ওয়াল ব্যুরো: প্রথম টেস্টেই নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। প্রথম ইনিংসেই তাঁর ব্যাট থেকে এসেছিল বিধ্বংসী সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও একটুর জন্য হাতছাড়া হয়েছিল সেঞ্চুরি। স্বভাবতই অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন। অনেকে তো আবার তাঁর ব্যাটিংয়ে আরেক মুম্বইকর শচীন তেন্ডুলকরের ছায়া দেখতে পান। কিন্তু প্রথম বিদেশ সফরের শুরুটা ভালো হলো না তাঁর। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী শ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে বিরাটদের প্রস্তুতি ম্যাচ ছিল। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারতের ৫ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। তাঁদের মধ্যে পৃথ্বী একজন। অন্য ওপেনার কেএল রাহুল মাত্র ৩ রান করে আউট হলেও পৃথ্বী ৬৯ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে ছিল ১১ টি চার। লেগ স্পিনার ড্যান ফলিন্সকে সুইপ মারতে গিয়ে বোল্ড হন পৃথ্বী।

আরও পড়ুন গর্ভবতীর চিৎকার কানে আসতেই তাঁকে চপারে তুলে নিলেন রাজ্যপাল, তারপর..

পৃথ্বীর মতো অজি সফরে লাল বলের ক্রিকেটের শুরুতে অর্ধশতরান পেলেন বিরাট কোহলিও৷ প্রস্ততি ম্যাচে অধিনায়কের ব্যাটে এসেছে ৬৪ রান৷ রাহানে ৫৬, হনুমা বিহারী ৫৩ ও পূজারা ৫৪ রান করেছেন৷ ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪০ রানের ইনিংস খেলেন ভারতীয় দলের ওয়ান ডে ডেপুটি রোহিত শর্মা৷ পাঁচ ব্যাটসম্যানের অর্ধশতরানে ভর করে ৩৫৮ রানে ইনিংস শেষ হয় ভারতের৷ বিপত্তি ঘটে ফিল্ডিংয়ের সময়। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট ছয় মারতে গেলে বাউন্ডারিতে ক্যাচ ধরার জন্য ঝাঁপান পৃথ্বী শ। কিন্তু ল্যান্ডিংয়ের সময় তাঁর গোড়ালি প্রায় ৯০ ডিগ্রি বেঁকে যায়। ফলে বাউন্ডারির উপর বাজেভাবে পড়ে যান পৃথ্বী। সঙ্গে সঙ্গে নিজের গোড়ালিতে হাত দিয়ে যন্ত্রণাতে কাতরাতে থাকেন পৃথ্বী। ছুটে যান ভারতীয় দলের মেডিক্যাল টিম। সবাই মিলে চ্যাংদোলা করে তুলে আনতে হয় তাঁকে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পৃথ্বীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রেজাল্ট হাতে পেলে তারপরেই কিছু বলা সম্ভব হবে। শুক্রবার সকালে বিসিসিআইয়ের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, " পৃথ্বী শ'র লিগামেন্টে চোট হয়েছে। এই মুহুর্তে ওর পক্ষে অ্যাডিলেড টেস্টে খেলা সম্ভব নয়। এখন পৃথ্বীকে পুরোপুরি রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফিট করে তোলার চেষ্টা করা হচ্ছে।" https://twitter.com/BCCI/status/1068368590187819008 পৃথ্বীর'র বদলে কারা ওপেনার হিসেবে ৬ তারিখ মাঠে নামবে, সেটা এখনও ঠিক নয়। রাহুলের ফর্ম ভালো নয়। শিখর ধাওয়ান তো দলেই নেই। মুরলি বিজয়ের নামা প্রায় নিশ্চিত। আবার প্রথা ভেঙে একদিনের দলের ওপেনার রোহিত শর্মার কাঁধেও পড়তে পারে দায়িত্ব। এখন দেখার খেলা শুরুর আগে ওপেনিংয়ের এই সমস্যা কীভাবে মেটায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

```