Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শচীনের বিদায়ী টেস্টে হয়েছিলেন ম্যাচের সেরা, অবসর নিলেন ভারতীয় স্পিনার

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে খেলেছিলেন শেষ টেস্ট ম্যাচ। ঘটনাচক্রে সেটিই ছিল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরেরও বিদায়ী ম্যাচ। সেই ম্যাচে হয়েছিলেন ম্যাচের সেরা। কিন্তু তারপরে আর ভারতের জার্সি পরে ম্যাচ খেলতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ সাত বছর পরে

শচীনের বিদায়ী টেস্টে হয়েছিলেন ম্যাচের সেরা, অবসর নিলেন ভারতীয় স্পিনার

শেষ আপডেট: 21 February 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে খেলেছিলেন শেষ টেস্ট ম্যাচ। ঘটনাচক্রে সেটিই ছিল মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরেরও বিদায়ী ম্যাচ। সেই ম্যাচে হয়েছিলেন ম্যাচের সেরা। কিন্তু তারপরে আর ভারতের জার্সি পরে ম্যাচ খেলতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ সাত বছর পরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের বাঁ'হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতের হয়ে ২৪টি টেস্ট ও ১৮টি একদিনের ম্যাচ খেলেছেন ৩৩ বছরের এই স্পিনার। ২৪ টেস্টে ১১৩টি উইকেট রয়েছে প্রজ্ঞানের ঝুলিতে। ওয়ান ডে ক্রিকেটে ২১টি উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার একটি টুইট করে নিজের অবসরের কথা জানান প্রজ্ঞান। তিনি বলেন, "ভারতের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার আনন্দ। এই সম্মানের জন্য ভারতবাসীকে আমার শ্রদ্ধা। এবার সময় হয়েছে ক্রিকেট থেকে অন্যদিকে মনোনিবেশ করার। তাই আমি অবসর ঘোষণা করলাম।" শচীনের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়া যা তাঁর সবথেকে বড় স্বপ্নপূরণ তাও এদিন জানিয়েছেন তিনি। https://twitter.com/pragyanojha/status/1230725149311164417?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1230725149311164417&ref_url=https%3A%2F%2Faajtak.intoday.in%2Fsports%2Fstory%2Fleft-arm-spinner-pragyan-ojha-announces-retirement-from-all-forms-of-cricket-with-immediate-effect-tspo-1-1165824.html নিজের ছোট ক্রিকেট কেরিয়ারে অবশ্য একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে প্রজ্ঞান ওঝার জীবনে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে শচীনের বিদায়ী টেস্টে প্রথম ইনিংসে ৪০ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন ওঝা। তাঁর ১০ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসের ব্যবধানে হারিয়েছিল ভারত। ম্যান অফ দ্য ম্যাচেরও পুরস্কার পেয়েছিলেন ওঝা। কিন্তু তারপরে আর একটাও টেস্টে দেখা যায়নি ওঝাকে। ম্যাচের সেরা হওয়ার পরেও ব্রাত্য হয়ে গিয়েছিলেন দল থেকে। ঘটনাচক্রে শচীনের বিদায়ী টেস্টই প্রজ্ঞান ওঝার বিদায়ী টেস্ট হয়ে দাঁড়িয়েছিল।

```