Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কাতার বিশ্বকাপ দুর্নীতি মামলায় গ্রেফতার মিশেল প্লাতিনি

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবলের পক্ষে লজ্জাজনক ঘটনা! ২০২২-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতারকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন উয়েফা সভাপতি তথা ফরাসি ফুটবল তারকা মিশেল প্লাতিনি। এই অভিযোগে ২০১০ সালেই তোলপাড় হয়েছিল বিশ্বফুটল।

কাতার বিশ্বকাপ দুর্নীতি মামলায় গ্রেফতার মিশেল প্লাতিনি

শেষ আপডেট: 18 June 2019 12:50

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবলের পক্ষে লজ্জাজনক ঘটনা! ২০২২-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতারকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন উয়েফা সভাপতি তথা ফরাসি ফুটবল তারকা মিশেল প্লাতিনি। এই অভিযোগে ২০১০ সালেই তোলপাড় হয়েছিল বিশ্বফুটল। মঙ্গলবার ফ্রান্সের পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করল প্লাতিনিকে। ফরাসি পুলিশের দাবি, যে অভিযোগ উঠেছিল, তার সারবত্তা আছে। ২০০৭ থেকে উয়েফা সভাপতির দায়িত্ব পান ৮২-র বিশ্বকাপে সাড়া জাগানো এই তারকা। ২০১০ সালে যখন ২২-এর বিশ্বকাপের আয়োজন দেশ ঠিক হচ্ছে, তখনই এই অভিযোগ উঠেছিল। এরপর ২০১৫ সালে উইয়েভা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্লাতিনিকে। নিষেধাজ্ঞা জারি করে ফিফা। জানিয়ে দেওয়া হয়, বিশ্ব ফুটবলের কোনও সংস্থার কোনও দায়িত্বে থাকবেন না প্লাতিনি। ফুটবল মহলের অনেকের মতে, পুরো ইউরোপীয় লবিকে নিজের মুঠয় নিয়ে ফেলেছিলেন প্লাতিনি। অনেকে আবার এমনও মন্তব্য করেছেন, তৎকালীন ফিফা সভাপতি শেফ ব্লাটারেরও আশীর্বাদের হাত ছিল প্লাতিনির মাথায়। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য সেজে উঠেছে কাতার। গোটা দুনিয়াকে চমকে দিয়ে মরুভূমির উপর যে পরিকাঠামো দিয়ে স্টেডিয়াম গড়েছে, তা এক রকমের বিস্ময়। কিন্তু ২০২২ সালে কি কাতারে হবে না বিশ্বকাপ? এ ব্যাপারে অবশ্য ফিফার তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

```