Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: টিম নামাল না ইস্টবেঙ্গল, লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস

দ্য ওয়াল ব্যুরো : আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। কাস্টমসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টিম নামাল না ইস্টবেঙ্গল। ওয়াক-ওভার পেল কাস্টমস। ফলে চলতি মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল পিয়ারলেস। তৈরি হল ইতিহাস। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে লিগের শেষ

#Breaking: টিম নামাল না ইস্টবেঙ্গল, লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস

শেষ আপডেট: 3 October 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো : আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। কাস্টমসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টিম নামাল না ইস্টবেঙ্গল। ওয়াক-ওভার পেল কাস্টমস। ফলে চলতি মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল পিয়ারলেস। তৈরি হল ইতিহাস। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও কাস্টমসের। ইস্টবেঙ্গল এই ম্যাচে অন্তত ৭ গোলের ব্যবধানে জিততে পারলে লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত। কিন্তু এই গুরুত্বপূর্ণ খেলার আগেই দলের সব ফুটবলারদের ছুটি দিয়ে দেন কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ। আজ বিকেলে তাঁরও স্পেন ফিরে যাওয়ার কথা। তারপরেও শেষ চেষ্টা করেছিলেন ক্লাব কর্তারা। যাঁরা আছেন, তাঁদের দিয়েই শেষ ম্যাচ খেলাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত টিম নামাতে পারল না ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস নামলেও দেখা মিলল না ইস্টবেঙ্গল ফুটবলারদের। তারপরেই ম্যাচ কমিশনার ওয়াক-ওভার দিয়ে দেন কাস্টমসকে। ফলে ম্যাচ জিতে অবনমনের আওতা থেকে সুরক্ষিত হয়ে গেল কাস্টমস। ২৯ সেপ্টেম্বর লিগের নির্ণায়ক দু'ম্যাচ হওয়ার কথা ছিল। একদিকে বারাসাত স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের মুখোমুখি হওয়ার কথা ছিল পিয়ারলেসের। অন্যদিকে ইস্টবেঙ্গল মাঠেই কাস্টমসের বিরুদ্ধে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। বারাসাতে জর্জকে ক্রোমার জোড়া গোলে হারায় পিয়ারলেস। কিন্তু জোয়ারের জল ঢুকে যাওয়ায় ইস্টবেঙ্গল মাঠে খেলা হয়নি। তারপরেই ৩০ সেপ্টেম্বর সেই খেলা করার জন্য আইএফএ-র কাছে অনুরোধ করে ইস্টবেঙ্গল। সেই খেলাও হয়নি। শোনা যায় খেলা হবে ২ অক্টোবর। সেইমতো নাকি প্রস্তুতিও নিয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। কিন্তু ১ তারিখ সন্ধেবেলা ফেডারেশন চিঠি পাঠিয়ে জানায় ৩ অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে হবে এই খেলা। এই ঘোষণার পরেই বেঁকে বসে কোয়েস। তারা জানায় কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ আই লিগের জন্য ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছেন। তাই ৩ অক্টোবর খেলা তাদের পক্ষে সম্ভব নয়। তারা আবেদন করে ২১ অক্টোবরের পরে এই খেলা রাখতে। তাহলে তারা খেলতে রাজি। এই মর্মে একটি বিবৃতিও জারি করে তারা। কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে নড়তে চায়নি আইএফএ। তারা জানিয়ে দেয়, ৩ তারিখেই খেলতে হবে দু'দলকে। কোয়েস রাজি না হলেও ইস্টবেঙ্গল কর্তারা চেয়েছিলেন ওয়াক-ওভার না দিয়ে যে ফুটবলাররা আছেন তাঁদের নিয়েই খেলতে। কিন্তু তাতে রাজি হয়নি কোয়েস। বৃহস্পতিবার অনেক চেষ্টা করা হয় টিম নামানোর। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বিফলে যায়। ওয়াক-ওভার দিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল। ফলে লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় পিয়ারলেস। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গেই এক নতুন ইতিহাস তৈরি করলেন ক্রোমারা। ১৯৫৮ সালে শেষবার পি কে বন্দ্যোপাধ্যায়ের ইস্টার্ন রেল তিন প্রধানের বাইরে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘ ৬১ বছর পর তিন প্রধানের বাইরে লিগ চ্যাম্পিয়ন হল জহর দাসের পিয়ারলেস।    

```