Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোয়ারের জলে ইস্টবেঙ্গল মাঠে বন্ধ খেলা, ক্রোমার জোড়া গোলে বারাসাতে এগিয়ে পিয়ারলেস

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে একই সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল দুই মাঠে। বারাসাত মাঠে পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ ঠিক সময়ে শুরু হলেও ইস্টবেঙ্গল মাঠে জোয়ারের জল ঢুকে যাওয়ায় খেলা এখনও পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। অন্যদ

জোয়ারের জলে ইস্টবেঙ্গল মাঠে বন্ধ খেলা, ক্রোমার জোড়া গোলে বারাসাতে এগিয়ে পিয়ারলেস

শেষ আপডেট: 29 September 2019 10:24

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা লিগের নির্ণায়ক ম্যাচে একই সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল দুই মাঠে। বারাসাত মাঠে পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ ঠিক সময়ে শুরু হলেও ইস্টবেঙ্গল মাঠে জোয়ারের জল ঢুকে যাওয়ায় খেলা এখনও পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। অন্যদিকে ক্রোমার জোড়া গোলে বারাসাত স্টেডিয়ামে এগিয়ে রয়েছে পিয়ারলেস। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে কলকাতায়। সেই কারণে গত কয়েক ম্যাচে ইস্টবেঙ্গল মাঠের পরিস্থিতি ছিল খারাপ। কিন্তু রবিবার দুপুরের আগে দোসর হিসেবে মাঠে ঢুকে যায় জোয়ারের জল। ফলে মাঠের একাধিক জায়গায় জল জমে যায়। বিশেষ করে সাইড লাইন ও কর্নার ফ্ল্যাগের দিকে হাঁটু সমান জল জমে যায়। বেশ কিছুক্ষণ ম্যাচ কমিশনাররা মাঠ পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন দুই দলের কোচ ও কর্মকর্তারা। মাঠে দর্শকের উপস্থিতি ছিল ভালোই। কিন্তু অনেক চেষ্টা করেও খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয় খেলা। অন্যদিকে বারাসাতে শেষ ম্যাচে প্রথমার্ধে ৩৫ মিনিটের মাথায় ক্রোমার গোলে এগিয়ে যায় পিয়ারলেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ মিনিটের মাথায় ফের গোল করেন ক্রোমা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রোমার জোড়া গোলে ২-০ ব্যবধানে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এগিয়ে রয়েছে পিয়ারলেস।  

```