Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে খেলবেন না মালিঙ্গারা, ইসলামাবাদ দোষ চাপালো দিল্লির উপর

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শেষে পাকিস্তান সফরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার। তারপরেই এই ঘটনায় ভারতীয় বোর্ডের উপরে আঙুল তুললেন পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হুসেইন ফাওয়াদ চৌধুরী। বললেন, ভারতীয় বোর্ড হুমকি দিয়ে

পাকিস্তানে খেলবেন না মালিঙ্গারা, ইসলামাবাদ দোষ চাপালো দিল্লির উপর

শেষ আপডেট: 10 September 2019 09:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শেষে পাকিস্তান সফরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার। তারপরেই এই ঘটনায় ভারতীয় বোর্ডের উপরে আঙুল তুললেন পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হুসেইন ফাওয়াদ চৌধুরী। বললেন, ভারতীয় বোর্ড হুমকি দিয়েছে, যে সব শ্রীলঙ্কান ক্রিকেটার পাকিস্তানে খেলতে আসবেন, তাঁদের আইপিএল-এ নেওয়া হবে না। তাই তাঁরা খেলতে আসবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার টুইট করেন ফাওয়াদ চৌধুরী। সেখানে তিনি লেখেন, "আমাকে পাকিস্তানের বেশ কিছু ধারাভাষ্যকার জানিয়েছেন, ভারত শ্রীলঙ্কার ক্রিকেটারদের হুমকি দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে এলে আইপিএল-এ নেওয়া হবে না। এটা খুবই নিম্নমানের পদ্ধতি। খেলার দুনিয়ায় ভারতের এই নিম্নমানের রুচিকে সবার ধিক্কার জানানো উচিত।" অবশ্য এই মন্তব্যের জবাব দেন আইপিএল-এর গভর্নিং কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল। তিনি বলেন, "পাক মন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। ভারত বা বিসিসিআই কখনওই এই ধরণের হুমকি বা পরামর্শ কোনও ক্রিকেট বোর্ডকে দেবে না। এই সব কথা না বলে নিজেদের দেশের সুরক্ষা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত পাকিস্তানের।" ফাওয়াদ চৌধুরীর এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। ভারতের নেটিজেনদের অনেকেই তাঁকে কটাক্ষ করেন। কয়েকদিন আগে চন্দ্রযান নিয়েও মন্তব্য করেছিলেন এই ফাওয়াদ চৌধুরীই। তাই তাঁকে বেশি করে কটাক্ষ করতে থাকেন নেটিজেনরা। ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচের সিরিজ হওয়ার কথা শ্রীলঙ্কা ও পাকিস্তানের। তার আগে সোমবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই বৈঠকের উদ্দেশ্যই ছিল এই সফরে যাওয়ার ব্যাপারে ক্রিকেটারদের মতামত জানা। সেখানেই ১০ ক্রিকেটার যাবেন না বলে জানান। তাঁরা হলেন, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরা, নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, সুরঙ্গা লাকমল, দীনেশ চান্ডিমাল ও দিমুথ করুণারত্নে। বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়, “শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দলের সব ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছে। এই বৈঠক ডাকা হয়েছিল পাকিস্তান সফরে ক্রিকেটারদের জন্য কী ধরণের সুরক্ষার বন্দোবস্ত রয়েছে তা জানানোর জন্য। তাছাড়া এই সফরে কারা যেতে চান বা চান না সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। সেখানেই ১০ ক্রিকেটার জানান, তাঁরা যেতে চান না। তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি আমরা। তাঁদের বাদ দিয়েই দল ঘোষণা করা হবে।” এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল রোশন গুনেতিলকা। তিনি বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তিনিই ক্রিকেটারদের কাছে পাকিস্তানে সুরক্ষার কী কী বন্দোবস্ত আছে, তা বুঝিয়ে বলেন। নির্বাচক কমিটির প্রধান আসান্থা দে মাল জানিয়েছেন, প্রথমেই বলা হয়েছিল পাকিস্তান যেতে চান কিনা, তা ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা যাবেন, তাঁদের নিয়ে একদিনের ও টি ২০ দল শিগগির ঘোষণা করা হবে।

```