Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ আমির

দ্য ওয়াল ব্যুরো: বাঁ'হাতি পাক ফাস্ট বোলার মহম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। শুক্রবার এই কথা ঘোষণা করে পাক ক্রিকেট বোর্ড। পাক বোর্ডর তরফে আমিরের বক্তব্য জানানো হয়েছে। বোর্ডকে লেখা মেলে তিনি বলেন, "পাকিস্তান ক্রিকেটের হয়ে সব ধরণের ক

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ আমির

শেষ আপডেট: 26 July 2019 12:25

দ্য ওয়াল ব্যুরো: বাঁ'হাতি পাক ফাস্ট বোলার মহম্মদ আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। শুক্রবার এই কথা ঘোষণা করে পাক ক্রিকেট বোর্ড। পাক বোর্ডর তরফে আমিরের বক্তব্য জানানো হয়েছে। বোর্ডকে লেখা মেলে তিনি বলেন, "পাকিস্তান ক্রিকেটের হয়ে সব ধরণের ক্রিকেটে খেলতে পারাটা গর্বের। আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই। যাতে সাদা বলের ক্রিকেটে মন দিতে পারি। দেশের হয়ে খেলাটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। আমি সবসময় নিজের সবটা দিয়েই খেলার চেষ্টা করেছি। আমি আশা করছি, আগামী দিনেও খেলার সময় আমি পুরো ফিট থাকতে পারব। সামনের বছর টি ২০ বিশ্বকাপ আমার প্রধান লক্ষ্য।" আমির আরও জানিয়েছেন, "অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমি বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারে চিন্তা করছিলাম। সামনেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এই মুহূর্তে পাকিস্তানে অনেক ভালো পেস বোলার আছেন। তাই আমার মনে হয়েছে এটাই সরে যাওয়ার সেরা সময়। তাই আমি সরে যাচ্ছি। আমি আমার দলের ক্রিকেটার, বিপক্ষ ক্রিকেটারদের ধন্যবাদ জানাই। তাঁদের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও আমি ধন্যবাদ জানাই। আমাকে দলে সুযোগ দেওয়ার জন্য। আমার উপর বিশ্বাস রাখার জন্য।" ২০০৯ সালের জুলাই মাসে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয় এই বাঁহাতি পেস বোলারের। শরুতেই নজর কাড়েন আমির। কিন্তু পরের বছরই লর্ডসে টেস্ট ম্যাচ চলাকালীন স্পট ফিক্সিং-এর অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে। পাঁচ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয় আমিরকে। নির্বাসন কাটানোর পর ফের দলে সুযোগ পান আমির। ৩৬ টেস্টে ১১৯ উইকেট নিয়েছেন আমির। চলতি বছর বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছেন মহম্মদ আমির।

```