'যুদ্ধ নয় শান্তি চাই', 'জন গণ মন' গেয়ে দৃষ্টান্ত স্থাপন পাক সমর্থকের
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক ম্যাচ মানেই সমর্থকদের উন্মাদনা, উত্তেজনা, নিজের দলের প্রতি গলা ফাটানো। কিন্তু সে সবের বাইরে গিয়ে এক অন্যরকম ছবি দেখা গেল দুবাইয়ে। বুধবার ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া চলছে, ঠিক তখনই দেখা গ
শেষ আপডেট: 22 September 2018 07:21
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক ম্যাচ মানেই সমর্থকদের উন্মাদনা, উত্তেজনা, নিজের দলের প্রতি গলা ফাটানো। কিন্তু সে সবের বাইরে গিয়ে এক অন্যরকম ছবি দেখা গেল দুবাইয়ে। বুধবার ভারত-পাক ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া চলছে, ঠিক তখনই দেখা গেল এই অন্য রকম ছবি।
গলায় পাকিস্তানের জাতীয় পতাকা কিন্তু মুখে ভারতের জাতীয় সংগীত! হ্যাঁ, এশিয়া কাপে ভারত-পাক মহারণ সাক্ষী থাকল এমনই এক বিশেষ মুহূর্তের৷ বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধে গ্যালারিতে ভারতের জাতীয় সংগীত গাইতে দেখা গেল এক পাকিস্তানি ক্রিকেটভক্তকে৷
ক্রিকেটীয় ডুয়েল শুরুর আগে প্রতিদ্বন্দ্বী দুই দেশের জাতীয় সংগীত বাজানোটাই নিয়ম৷ সেখানেই দেখা গেল পাক ফ্যানের এই সৌজন্যবোধ৷ সাম্প্রতিক অতীতে সীমান্তে গোলাগুলির ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে৷ এর মাঝেই ‘শত্রু’ দেশের জাতীয় সঙ্গীতের প্রতি পাক ফ্যানের শ্রদ্ধা নিঃসন্দেহে শান্তির বার্তা দিল৷
https://www.youtube.com/watch?time_continue=51&v=fPISafMPPEI
নিজের দেশের জাতীয় সংগীত হওয়ার সময় সাধারণত সবাই সম্মান জানাতে উঠে দাঁড়ায়৷ পরবর্তী সময় অবশ্য অন্য দেশের জাতীয় সংগীত চলার সময় অনেকেই সম্মান প্রদর্শন করতে ভুলে যান৷ ক্রিকেটমাঠে অনেককেই নিজেদের আসনে বসে পড়তে দেখা যায়৷ দুবাইয়ে ভারত-পাক মহারণে পাকিস্তান সমর্থকের ভারতের জাতীয় সংগীত গাওয়ার ঘটনা দৃষ্টান্ত স্থাপন করল৷
ভারতের জাতীয় সংগীত হওয়ার সময় পাকিস্তানী ক্রিকেট ফ্যানেরা দাঁড়িয়ে থেকে সম্মান জানাচ্ছিলেন৷ সে সময়ই এই পাক ক্রিকেটভক্ত ভারতের জাতীয় সংগীত গাইতে শুরু করে দেন৷ গুনগুন করে নয়, গ্যালারিতে থাকা অন্যান্য ভারতীয়দের মতো উচ্চারণ করে ‘জন গণ মন…’ গাইলেন সেই ভক্ত৷ নিজেই ভারতের জাতীয় সংগীত গাওয়ার ভিডিও করেছেন ঐ পাক ফ্যান৷ সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
দুই দেশের সমর্থকরা ভিডিওটি প্রচুর শেয়ার করে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন৷ ভিডিওটি শেয়ার হতে দেখে পাকিস্তানি ঐ ক্রিকেটভক্ত সোশ্যাল মিডিয়ায় আদিল তাজ বলে নিজের পরিচয় দিয়ে জানান, ‘যুদ্ধ নয়, শান্তি চাই৷ ভালোবাসা ছড়িয়ে পড়ুক৷’