Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আলাদা হলেও এই মরসুমে জম্মু-কাশ্মীরের হয়েই রঞ্জি খেলবে লাদাখ

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের স্পেশ্যাল স্ট্যাটাসের তকমা কেড়ে নেওয়া ছাড়াও জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর ও লাদাখ। কিন্তু রঞ্জি ট্রফিতে আলাদা আলাদা ভাবে খেলবে না দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, এমনটাই জানানো

আলাদা হলেও এই মরসুমে জম্মু-কাশ্মীরের হয়েই রঞ্জি খেলবে লাদাখ

শেষ আপডেট: 6 August 2019 14:45

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের স্পেশ্যাল স্ট্যাটাসের তকমা কেড়ে নেওয়া ছাড়াও জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে কেন্দ্র। জম্মু-কাশ্মীর ও লাদাখ। কিন্তু রঞ্জি ট্রফিতে আলাদা আলাদা ভাবে খেলবে না দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, এমনটাই জানানো হয়েছে বোর্ডের প্রশাসনিক কমিটির তরফে। জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর দলের মধ্যেই খেলতে হবে লাদাখকে। মঙ্গলবার প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়ে দেন, "রঞ্জিতে একটাই দল খেলবে, জম্ম-কাশ্মীর। তার মধ্যেই লাদাখ থাকবে। অর্থাৎ, লাদাখের ক্রিকেটাররাও জম্মু-কাশ্মীরের হয়েই খেলবে। যদি পরবর্তীকালে লাদাখ বিসিসিআই-এর ভোটিং মেম্বারের তকমা পায়, তখন এই বিষয় নিয়ে ভাবা যাবে।" অর্থাৎ কেন্দ্র জম্মু-কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করলেও রঞ্জি ট্রফিতে এখনই কোনও বদল আনতে চাইছে না বিসিসিআই। ডিসেম্বর মাসে আগামী মরসুমের রঞ্জি ট্রফি শুরু হবে। এ বার জম্মু-কাশ্মীর দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার ইরফান পাঠানের হাতে। মেন্টর কাম প্লেয়ার হিসেবে উপত্যকার হয়ে এ বার খেলবেন এককালে বরোদার হয়ে খেলা ইরফান। বেশ কয়েক মাস আগে থেকেই রঞ্জির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটারদের একটা স্কোয়াড বানিয়ে প্রস্তুতি চলছে। জুন মাস থেকে সেখানেই রয়েছেন ইরফান। অবশ্য সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হওয়ায় ইরফান সহ ক্যাম্পের সব ক্রিকেটারদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। সেইমতো ফিরে গিয়েছেন ইরফানও। বোর্ড সূত্রে খবর, রঞ্জি ট্রফি বাকি হতে আর বেশি দেরি নেই। সব রাজ্যই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যে যদি দুটো আলাদা রঞ্জি দল করতে বলা হতো জম্মু-কাশ্মীর ও লাদাখকে, তাহলে সমস্যায় পড়ত তারা। আর তাই এ বারের মতো এক রাজ্যের হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক কমিটি। পরের বার এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

```