Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়া একাদশ থেকে বাদ পাকিস্তানি ক্রিকেটাররা, পিছনে কি বিসিসিআই

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সম্পর্কের জেরে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বহুদিন বন্ধ হয়ে গিয়েছে। এবার এশিয়া একাদশেও কোনও পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হবে না বলেই খবর। জানা গিয়েছে বিসিসিআইয়ের শর্তের ফলেই নাকি কোনও পাক ক্রিকেটারের সুযোগ

এশিয়া একাদশ থেকে বাদ পাকিস্তানি ক্রিকেটাররা, পিছনে কি বিসিসিআই

শেষ আপডেট: 26 December 2019 12:36

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সম্পর্কের জেরে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বহুদিন বন্ধ হয়ে গিয়েছে। এবার এশিয়া একাদশেও কোনও পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়া হবে না বলেই খবর। জানা গিয়েছে বিসিসিআইয়ের শর্তের ফলেই নাকি কোনও পাক ক্রিকেটারের সুযোগ হবে না এই দলে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি ২০ ম্যাচের আয়োজন করছে বিসিবি। ইতিমধ্যেই এই ম্যাচের জন্য সাতজন ভারতীয় ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁরা হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে অন্তত পাঁচজন ক্রিকেটারকে পাঠানো হবে বলে খবর। কাদের পাঠানো হবে তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই টুর্নামেন্টে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না বলেই খবর। বোর্ডের যুগ্ম সচিব জয়েশ গর্গ সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেছেন, "যতদূর জানি, এশিয়া কাপে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। আমাদের এটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। এশিয়া একাদশের হয়ে কতজন ভারতীয় ক্রিকেটার খেলবেন তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।" তবে এও শোনা যাচ্ছে এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত না করার প্রধান কারণ বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল, পাক ক্রিকেটাররা খেললে সেই টুর্নামেন্টে ভারত থেকে কোনও ক্রিকেটার পাঠানো হবে না। তারপরেই নাকি এই সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে এই ব্যাপারে বিসিসিআই ও বিসিবি কারও তরফেই কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন অবসরের সিদ্ধান্ত লিয়েন্ডারের, টেনিসের এক যুগের সমাপ্তি

দু'দেশের মধ্যে অবশ্য ক্রিকেট নিয়ে এই প্রথম এই ধরনের বিতর্ক হল না। কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বিতর্কিত মন্তব্য করেছিলেন। পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা খেলতে আসার পর তিনি বিদ্রুপ করে বলেছিলেন, পাকিস্তানের তুলনায় ভারতের নিরাপত্তা বর্তমানে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সহ-সভাপতি মহিম বর্মা বলেন, পাকিস্তানের উচিত নিজের দেশের নিরাপত্তা আগে খতিয়ে দেখা।

```