Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাড্ডাহাড্ডি লড়ে হার ভারতের, নায়ক থেকে খলনায়ক কার্তিক

দ্য ওয়াল ব্যুরো: নিদাহাস ট্রফির ফাইনালের মতো আরেকবার নায়ক হয়ে ওঠার সুযোগ ছিল তাঁর সামনে। শুরুও করেছিলেন। কিন্তু শেষ ওভারে দুটো বল মিস করে খলনায়ক হয়ে গেলেন দীনেশ কার্তিক। তীরে এসে তরী ডুবল টিম ইন্ডিয়ার। মাত্র চার রানে হেরে নিউজিল্যান্ডের বির

হাড্ডাহাড্ডি লড়ে হার ভারতের, নায়ক থেকে খলনায়ক কার্তিক

শেষ আপডেট: 10 February 2019 16:03

দ্য ওয়াল ব্যুরো: নিদাহাস ট্রফির ফাইনালের মতো আরেকবার নায়ক হয়ে ওঠার সুযোগ ছিল তাঁর সামনে। শুরুও করেছিলেন। কিন্তু শেষ ওভারে দুটো বল মিস করে খলনায়ক হয়ে গেলেন দীনেশ কার্তিক। তীরে এসে তরী ডুবল টিম ইন্ডিয়ার। মাত্র চার রানে হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হারল রোহিত অ্যান্ড কোং। হ্যামিলটনে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত। দুরন্ত শুরু করেন দুই ওপেনার সেইফার্ট ও কলিন মুনরো। আগের দিন ভালো বল করলেও এ দিন প্রথম থেকেই রান দিতে থাকেন খলিল আহমেদ। বেশি বিধ্বংসী দেখাচ্ছিল সেইফার্টকে। রান দেন পান্ড্য ভাইরাও। আগের দিনের নায়ক ক্রুণাল পান্ড্যকে থিতু হতে দেননি দুই ব্যাটসম্যান। অবশেষে ভারতকে ব্রেক থ্রু এনে দেন চায়নাম্যান কুলদীপ যাদব। নিজের প্রথম ওভারেই সেইফার্টকে ৪৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান তিনি। তবে এই আউটের পেছনে ধোনির অবদানই বেশি। কুলদীপের রং ওয়ান বুঝতে না পেরে ক্রিজের বাইরে বেরিয়ে এসে তা মিস করেন সেইফার্ট। মাত্র ০.০৯৯ সেকেন্ডে স্ট্যাম্প করেন ধোনি। সেইফার্ট আউট হতে মুনরোর সঙ্গে পার্টনারশিপ গড়েন কেন উইলিয়ামসন। ৪৬ রানের মাথায় মুনরোর সহজ ক্যাচ ছাড়েন খলিল। ওটাই ম্যাচের টার্নিং পয়ন্ট হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪০ বলে ৭২ রানের ইনিংস খেলেন মুনরো। উইলিয়ামসন ২৭, ডি গ্র্যান্ডহোম ৩০ রানের ইনিংস খেলেন। শেষে ড্যারেন মিচেল ও রস টেলর মিলে রান নিয়ে যান ২১২। ভারতের হয়ে একমাত্র কুলদীপ যাদব চার ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ২১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। তিনে নামা বিজয় শঙ্কর ও রোহিত শর্মা পার্টনারশিপ গড়েন। ২৮ বলে ৪৩ করে আউট হন বিজয় শঙ্কর। চারে নামা ঋষভ পন্থ শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। ১২ বলে ২৮ রান করে আউট হন তিনি। তারপর নামা হার্দিক পান্ড্য অধিনায়কের সঙ্গে খেলা ধরেন। বাজে সময়ে আউট হয়ে যান রোহিত। ৩৮ করে আউট হন তিনি। ধোনি করেন মাত্র ২। হার্দিকও ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তারপর পুরোটাই নির্ভর করছিল দীনেশ কার্তিক ও ক্রুণাল পান্ড্যর উপর। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৮। শেষ দুই ওভারে ৩০। শেষ ওভারে ১৬। দেখে মনে হচ্ছিল, ম্যাচ বের করে নেবেন দুই ব্যাটসম্যান। শেষ ওভারের প্রথম বলে ২ রান নেন কার্তিক। কিন্তু দ্বিতীয় বল লং অনে গেলেও রান নেননি তিনি। ভেবেছিলেন একই ম্যাচ শেষ করবেন। কিন্তু তৃতীয় বলও মিস করেন কেকেআর অধিনায়ক। এই দু'বলেই খেলা হেরে যায় ভারত। শেষ বলে ছয় মারলেও কোনও লাভ হয়নি। ৪ রানে ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া। এই হারের ফলে ১-২ ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারলেন রোহিতরা। সেই সঙ্গে বুঝিয়ে দিল দলের প্রথম সারির ব্যাটসম্যান, বোলাররা না থাকলে এখনও পুরোপুরি তৈরি নয় টিম ইন্ডিয়া। এই সিরিজ অনেক কিছু শিখিয়ে দিল টিম ইন্ডিয়াকে।

```