Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধ্বংসী বোল্টে উড়ে গেল ভারত, হ্যামিলটনে লজ্জার হার রোহিতদের

দ্য ওয়াল ব্যুরো: আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। স্বপ্ন ছিল হোয়াইটওয়াশের। কিন্তু সেই স্বপ্নে জোর ধাক্কা দিলেন কেন উইলিয়ামসনরা। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারত। পনেরো ওভারের মধ্যেই জয় তুলে নিল নিউজিল্যান্ড। হ্যা

বিধ্বংসী বোল্টে উড়ে গেল ভারত, হ্যামিলটনে লজ্জার হার রোহিতদের

শেষ আপডেট: 31 January 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো: আগেই সিরিজ জিতে গিয়েছিল ভারত। স্বপ্ন ছিল হোয়াইটওয়াশের। কিন্তু সেই স্বপ্নে জোর ধাক্কা দিলেন কেন উইলিয়ামসনরা। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল ভারত। পনেরো ওভারের মধ্যেই জয় তুলে নিল নিউজিল্যান্ড। হ্যামিলটনের সেডন পার্কে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ২০০ তম ওয়ান ডে ম্যাচের অভিজ্ঞতা সুখের হল না অধিনায়ক রোহিত শর্মার। ব্যর্থ ধাওয়ানও। ব্যক্তিগত ১৩ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান৷ দু’ওভার পরেই মাত্র ৭ রান করে বোল্টের হাতে কট অ্যান্ড বোল্ড হন অধিনায়ক রোহিত৷ তারপর ভারতীয় মিডল অর্ডারে সবাই আয়ারাম আর গয়ারাম। একে একে ড্রেসিংরুমে ফেরার মিছিলে যোগ দিলেন শুভমান গিল, অম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক এবং কেদার যাদব৷ অভিষেক ম্যাচ খেলতে নামা শুভমান করেন ২১ বলে ৯ রান। রায়ুডু ও কার্তিক খাতাই খুলতে পারেননি৷ কেদারের অবদান মাত্র ১ রান৷ ছ’টি উইকেটের মধ্যে চারটিই তুলে নেন বোল্ট৷ দু’টি নেন কলিন ডি গ্র্যান্ডহোম৷ একসময় ৪০ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। ওয়ান ডে ক্রিকেটের সর্বনিম্ন স্কোরে গুটিয়ে যাওয়ার শঙ্কা গ্রাস করে ভারতীয় শিবিরকে। সেখান থেকে সাত নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার ১৬ রান, নবম উইকেটে কুল-চা জুটির ২৫ রান এবং শেষে খলিল আহমেদকে নিয়ে চাহালের ১২ রানের পার্টনারশিপ কিউয়িদের মাটিতে সর্বনিম্ন ৮৮ রানের গণ্ডি টপকাতে সাহায্য করে ভারতকে। কুলদীপ করেন ১৫ ও চাহাল অপরাজিত থাকেন ১৮ রানে। ৩০ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায় ভারত। বোল্ট ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন। একটানা ১০ ওভার বল করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন বলেই গাপটিলের ব্যাট থেকে আসে ৬,৪,৪। পরের বলেই অবশ্য তাঁকে প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর কুমার। আরেক ওপেনার নিকোলস ও অধিনায়ক উইলিয়ামসনের জুটিতে ওঠে ২৫ রান। ১৮ বলে ১১ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসন ভুবনেশ্বরের বলেই আউট হন। কিন্তু নিকোলস ও অভিজ্ঞ রস টেলর নিউজিল্যান্ডকে জয়ের পথে নিয়ে যান। ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন নিকোলস। অন্যদিকে ২৫ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন রস টেলর। মাত্র ১৪.৪ ওভারে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় কিউয়িরা। এ দিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছে কিউয়িরা। রবিবার ওয়েলিংটনে পঞ্চম তথা শেষ ওয়ান ডে’তে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে ভারত ফিরতে পারে কিনা সেটাই দেখার।

```