Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পাহাড় থেকে ফের লিগ টেবিলের খাদে পড়ল মোহনবাগান

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনের জয়ের পর লিগ টেবিলে অনেকটা উঠে এসেছিল মোহনবাগান। পাহাড়ে নেরোকা বধ করতে পারলেই লিগ টেবিলে দুই নম্বরে উঠে আসত সবুজমেরুন ব্রিগেড। কিন্তু মোহন কোচের সব পরিকল্পনা ভেস্তে দিলেন সুভাষ সিং, কাটসুমিরা। পাহাড়ি দলের গতির কাছ

পাহাড় থেকে ফের লিগ টেবিলের খাদে পড়ল মোহনবাগান

শেষ আপডেট: 28 December 2018 10:27

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনের জয়ের পর লিগ টেবিলে অনেকটা উঠে এসেছিল মোহনবাগান। পাহাড়ে নেরোকা বধ করতে পারলেই লিগ টেবিলে দুই নম্বরে উঠে আসত সবুজমেরুন ব্রিগেড। কিন্তু মোহন কোচের সব পরিকল্পনা ভেস্তে দিলেন সুভাষ সিং, কাটসুমিরা। পাহাড়ি দলের গতির কাছে হার মানতে হলো বাগানকে। পাহাড় থেকে ফের লিগ টেবিলে তলিয়ে গেলেন শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। খেলার শুরুটা অবশ্য হয়েছিল অন্যভাবে। অ্যাওয়ে মাঠে আক্রমণ শুরু করেছিল মোহনবাগানই। এ দিন ডিফেন্সে অভিষেক আম্বেকরের জায়গায় গুরজিন্দরকে খেলান কোচ শঙ্করলাল চক্রবর্তী। দুই মিডফিল্ডার ওমর ও ইয়ুটা কিনোওয়াকির পা থেকেই তৈরি হচ্ছিল আক্রমণ। মাঝেমধ্যে হোম ম্যাচে গতির ব্যবহার করে আক্রমণ তুলে আনছিল নেরোকা। ১৫ মিনিটের পর থেকে খেলায় আধিপত্য বিস্তার করে নেরোকা। তার ফলও মেলে হাতেনাতে।

আরও পড়ুন গঙ্গাসাগর কী ছিল, আর কী করেছি, এসে দেখে যান মোদী : মমতা

২৩ মিনিটের মাথায় প্রাক্তন মোহনবাগানি কাটসুমির মাপা কর্নার থেকে জোরালো হেডে গোল করে পাহাড়ের দলকে এগিয়ে দেন আরেক প্রাক্তন বাগানি এডুয়ার্ডো। গোল খেয়ে তা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন ডিকারা। এই সময়ের মধ্যে বেশ কিছু সুযোগও তৈরি করেন তাঁরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। আক্রমণ বাড়ানোর জন্য প্রথমার্ধেই আজহারউদ্দিনকে তুলে ফৈয়াজকে নামান কোচ শঙ্করলাল। তারপরেও প্রথমার্ধে গোল পায়নি মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। ৬৩ মিনিটের মাথায় ড্যারেন ক্যালডেরার মাপা মাইনাস থেকে হেডে গোল করে সমতা ফেরান হেনরি কিসেকা। গোল খেয়ে হোম ম্যাচে ফের গা ঝাড়া দিয়ে ওঠেন কাটসুমি-সুভাষ সিংরা। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন তাঁরা। ৬৯ মিনিটার মাথায় কর্নার থেকে ফিরতি বলে সুভাষ সিংয়ের শট পায়ের জঙ্গলের মধ্যে ছোট্ট টোকায় গোলে ঢুকিয়ে দেন উইলিয়ামস। নেরোকা ফের এগিয়ে যায় ২-১ গোলে। বাকি সময়টা আক্রমন-প্রতিআক্রমণের খেলা চলতে থাকে। বক্স টু বক্স আক্রমণ করে দুই দলই। শেষ তাস হিসেবে মেহতাবকেও নামিয়ে দেন শঙ্করলাল। কিন্তু এডুয়ার্ডোর নেতৃত্বে নেরোকার জমাট ডিফেন্স ভাঙতে পারেনি বাগান। আগের ম্যাচে জয়ের পর ফের পাহাড়ে হোঁচট খেতে হলো বাগানকে। অন্যদিকে হোম ম্যাচ জিতে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দুই নম্বরে উঠে এল নেরোকা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```