Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নাওমি ওসাকার প্রথম গ্র্যান্ডস্লাম জয়কে ছাপিয়ে গেল 'সুপার মম' সেরেনার আগ্রাসন, কান্না

দ্য ওয়াল ব্যুরো: প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয় করলেন নাওমি ওসাকা। কিন্তু ফাইনালে ওসাকার এই জয়কেও ছাপিয়ে গেল 'সুপার মম' সেরেনা উইলিয়ামসের সঙ্গে কোর্ট আম্পায়ারের বিতর্ক। দেশের হয়ে ওসাকার গ্র্যান্ডস্লাম জয়ের দিনে যুক্তরাষ্ট্রে

নাওমি ওসাকার প্রথম গ্র্যান্ডস্লাম জয়কে ছাপিয়ে গেল 'সুপার মম' সেরেনার আগ্রাসন, কান্না

শেষ আপডেট: 9 September 2018 08:16

দ্য ওয়াল ব্যুরো: প্রথম জাপানি খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয় করলেন নাওমি ওসাকা। কিন্তু ফাইনালে ওসাকার এই জয়কেও ছাপিয়ে গেল 'সুপার মম' সেরেনা উইলিয়ামসের সঙ্গে কোর্ট আম্পায়ারের বিতর্ক। দেশের হয়ে ওসাকার গ্র্যান্ডস্লাম জয়ের দিনে যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়াম সাক্ষী থাকল এক বিতর্কিত গ্র্যান্ডস্লাম ফাইনালের। কোর্টে সেরেনার আগ্রাসন থেকে কান্নায় ভেঙ্গে পড়া, ২০১৮ যুক্তরাষ্ট্র ওপেনের মহিলা সিঙ্গলস ফাইনাল দেখল সবকিছুই। সবচেয়ে বড় কথা নাওমি ওসাকার গ্র্যান্ডস্লাম জয় ছাপিয়েও ফাইনালের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে রইলেন সেরেনা। কোর্টে নিজের সেরাটা দিতে না পারার কারণে সেরেনার অভিব্যক্তি এদিন ভাল চোখে নেননি ম্যাচ আম্পায়ার কার্লোস রামোস। কোর্টে মার্কিনী খেলোয়াড়ের কিছু তির্যক মন্তব্যও এড়িয়ে যেতে পারেননি তিনি। ফলে দ্বিতীয় সেটে একটি গেম পেনাল্টি সহ তিন তিনবার কোড ভায়োলেন্স সেরেনার বিপক্ষে যায়। আর তাতেই সহজ হয়ে যায় ওসাকা’র প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের রাস্তা। প্রথম সেটে ওসাকার সঙ্গে এদিন এঁটে উঠতে পারেননি সেরেনা। ৬-২ গেমে প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেও দাপট অব্যাহত থাকে ওসাকার। চাপের মাথায় অনিচ্ছাকৃত ভুল করে বসতে থাকেন ২৩টি গ্র্যান্ডস্লামের মালকিন। আর তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। স্বভাবতই হতাসায় কোর্টে সেই অভিব্যক্তি প্রকাশ করে ফেলেন সেরেনা। কিন্তু আম্পায়ার রামোস সেরেনার সেই অভিব্যক্তি ভালো চোখে নেননি। ঘটনায় মহিলাদের টেনিসকে ‘লিঙ্গবৈষম্যের শিকার’ বলতেও পিছপা হননি বছর ছত্রিশের সেরেনা। দ্বিতীয় সেটে আম্পায়ার সেরেনাকে প্রথমবার কোড ভায়োলেন্স দিয়ে সতর্ক করায় উত্তেজিত হয়ে পড়েন তিনি। আম্পায়ারকে এসে সেরেনা জানান, ‘টেনিসে কখনো তিনি মিথ্যা বা প্রতারণার শরণাপন্ন হন না।’ এখানেই শেষ নয়। দ্বিতীয় সেটে ওসাকা ৩-৩ সমতা ফেরাতেই হতাশায় র‍্যাকেট ভেঙে ফেলেন সেরেনা। সঙ্গে সঙ্গে সেরেনার বিরুদ্ধে একটি গেম পেনাল্টি দেন আম্পায়ার রামোস। এরপর নিজেকে আর ধরে রাখতে পারেননি এই মার্কিনী। ম্যাচ চলাকালীনই রেফারিকে ডেকে হতাশায় ক্ষোভ উগরে দেন সেরেনা। তিনি জানান, ‘অনেক পুরুষ খেলোয়াড় কোর্টে এমন ঘটনা ঘটান। অনেক খারাপ মন্তব্য করেন। তাঁদের ক্ষেত্রে কখনও এত কঠোর হতে দেখা যায় না। আমি মহিলা বলেই এমন শাস্তি? এটা গ্রহণযোগ্য নয়।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বিতর্ক পিছু ছাড়ল না। ওসাকার উদ্দেশ্যে গ্যালারি থেকে ভেসে এল তীর্যক আওয়াজ। তবে এক্ষেত্রে জাপানি খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে তাঁকে সাহস জোগালেন সেরেনা। গ্যালারির উদ্দেশ্যে জানালেন, ‘যোগ্য হিসেবেই জিতেছে ও। এই গ্র্যান্ডস্লাম ওসাকারই প্রাপ্য।’

```