Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

তিন ঘণ্টার জানকবুল লড়াই, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জাপানের ওসাকা

দ্য ওয়াল ব্যুরো: যেখানে শেষ করেছিলেন ২০১৮ সাল, সেখান থেকেই নতুন বছর শুরু করলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। গত বছর মরশুমের শেষে ইউএস ওপেন জিতেছিলেন। ওটাই ছিল ওসাকার প্রথম গ্র্যান্ডস্ল্যাম। এ বার নতুন বছরের শুরুতেই জিতে নিলেন অস্ট্রেলিয়ান

তিন ঘণ্টার জানকবুল লড়াই, অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জাপানের ওসাকা

শেষ আপডেট: 26 January 2019 13:27

দ্য ওয়াল ব্যুরো: যেখানে শেষ করেছিলেন ২০১৮ সাল, সেখান থেকেই নতুন বছর শুরু করলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। গত বছর মরশুমের শেষে ইউএস ওপেন জিতেছিলেন। ওটাই ছিল ওসাকার প্রথম গ্র্যান্ডস্ল্যাম। এ বার নতুন বছরের শুরুতেই জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জয় ওসাকার। শনিবার মেলবোর্নে মহিলাদের সিঙ্গলসে টানা তিন ঘণ্টা দাঁতে দাঁত চেপে লড়ে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মুখোমুখি হয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। হাড্ডাহাড্ডি লড়াইয়েরক পর প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন জাপানি তারকা। দ্বিতীয় সেট লড়াই করেও উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভার কাছে টাইব্রেকারে হেরে যান তিনি। কিন্তু তিন নম্বর সেটে ফের বাজিমাত করেন ওসাআকা। খেলার ফল ওসাকার পক্ষে ৭-৬, ৫-৭, ৬-৪। চার মাসের ব্যবধানে পর পর দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতে সিমোনা হালেপকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেনিস তারকা এখন জাপানের নাওমি ওসাকা। সেই সঙ্গে এশিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে এক নম্বর টেনিস তারকা হলেন ওসাকাই। পেত্রা কেভিতোভার সঙ্গে ম্যাচটা মোটেই সহজ ছিল না ওসাকার জন্য। গত ১১টি ম্যাচে কোনও সেট হারেননি চেক তারকা। এমনকী কোন ম্যাচ যায়নি টাইব্রেকারেও। স্ট্রেট সেটেই টানা ১১টি ম্যাচ উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। কিন্তু অশ্বমেধের ঘোড়া এ বার থামল। সেরেনা উইলিয়ামসের পর ওসাকাই একমাত্র মহিলা টেনিস তারকা, যিনি পরপর দুটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। গত দেড় দশকে আর এই রেকর্ড রয়েছে কিম ক্লিস্টার্সের। ২০১০ এবং ২০১১ সালে ইউএস এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি।

```