Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

এ বার 'ব্যালন ডি'ওরের লড়াই, তালিকায় ৩০, জিতবে কে?

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হলো ২০১৮ সালের ব্যালন ডি'ওর পুরস্কারের জন্য সেরা ৩০ ফুটবলারের তালিকা। ২০১৬ সালে ফিফা'র সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এই প্রথম আলাদা করে দেওয়া হবে ব্যালন ডি'ওর পুরস্কার। কয়েকদিন আগে ফিফা'র দ্য বেস্ট পুরস্কার জিতে

এ বার 'ব্যালন ডি'ওরের লড়াই, তালিকায় ৩০, জিতবে কে?

শেষ আপডেট: 9 October 2018 07:52

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হলো ২০১৮ সালের ব্যালন ডি'ওর পুরস্কারের জন্য সেরা ৩০ ফুটবলারের তালিকা। ২০১৬ সালে ফিফা'র সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর এই প্রথম আলাদা করে দেওয়া হবে ব্যালন ডি'ওর পুরস্কার। কয়েকদিন আগে ফিফা'র দ্য বেস্ট পুরস্কার জিতেছেন লুকা মড্রিচ। দশ বছর পর মেসি, রোনাল্ডোর কাছ থেকে এই শিরোপা ছিনিয়ে নিয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়েল মাদ্রিদের এই মিডফিল্ডার। প্রত্যাশা মতোই রোনাল্ডো, সালাহর জায়গা হয়েছে এই তালিকাতেও। ফিফা দ্য বেস্টে প্রথম পাঁচে জায়গা না করতে পারলেও এখানে জায়গা করে নিয়েছেন মেসিও। ফুটবলারদের তালিকা :  ১. সের্জিও আগুয়েরো ( আর্জেন্টিনা/ ম্যাঞ্চেস্টার সিটি ) ২. অ্যালিসন বেকার ( ব্রাজিল/ লিভারপুল ) ৩. গ্যারেথ বেল ( ওয়েলস/ রিয়েল মাদ্রিদ ) ৪. করিম বেঞ্জেমা ( ফ্রান্স/ রিয়েল মাদ্রিদ ) ৫. এডিনসন কাভানি ( উরুগুয়ে/ পিএসজি ) ৬. থিওবাও কুর্তোয়া ( বেলজিয়াম/ রিয়েল মাদ্রিদ ) ৭. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( পর্তুগাল/ জুভেন্তাস) ৮. কেভিন দি ব্রুইনা ( বেলজিয়াম/ ম্যাঞ্চেস্টার সিটি ) ৯. রবের্তো ফিরমিনো ( ব্রাজিল/ লিভারপুল ) ১০. দিয়েগো গদিন ( উরুগুয়ে/ অ্যাটলেটিকো মাদ্রিদ ) ১১. অ্যান্তোনিও গ্রিজম্যান ( ফ্রান্স/ অ্যাটলেটিকো মাদ্রিদ ) ১২. ইডেন অ্যাজার ( বেলজিয়াম/ চেলসি ) ১৩. ইসকো (  স্পেন/ রিয়েল মাদ্রিদ ) ১৪. হ্যারি কেন (  ইংল্যান্ড/ টটেনহ্যাম হটস্পার ) ১৫. এনগোলো কান্তে ( ফ্রান্স/ চেলসি ) ১৬. হুগো লরিস ( ফ্রান্স/ টটেনহ্যাম হটস্পার ) ১৭. মারিও মানজুকিচ (  ক্রোয়েশিয়া/ জুভেন্তাস ) ১৮. সাদিও মানে ( সেনেগাল/ লিভারপুল ) ১৯. মার্সেলো ( ব্রাজিল/ রিয়েল মাদ্রিদ ) ২০. কিলিয়ান এমব্যাপে ( ফ্রান্স/ পিএসজি ) ২১. লিওনেল মেসি ( আর্জেন্টিনা/ বার্সেলোনা ) ২২. লুকা মড্রিচ ( ক্রোয়েশিয়া/ রিয়েল মাদ্রিদ ) ২৩ নেমার ( ব্রাজিল/ পিএসজি ) ২৪. জান ওবলাক ( স্লোভাকিয়া/ অ্যাটলেটিকো মাদ্রিদ ) ২৫. পল পোগবা ( ফ্রান্স/ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ) ২৬. ইভান র‍্যাকিটিচ ( ক্রোয়েশিয়া/ বার্সেলোনা ) ২৭. মহম্মদ সালাহ ( ইজিপ্ট/ লিভারপুল ) ২৮. সের্জিও র‍্যামোস ( স্পেন/ রিয়েল মাদ্রিদ ) ২৯. লুইস সুয়ারেজ ( উরুগুয়ে/ বার্সেলোনা ) ৩০. রাফায়েল ভারানে ( ফ্রান্স/ রিয়েল মাদ্রিদ ) ২০০৮ সাল থেকে এই পুরস্কার রয়েছে মেসি-রোনাল্ডোর দখলে। এই প্রজন্মের অন্যতম সেরা দুই ফুটবলার ৫ বার করে জিতেছেন এই পুরস্কার। কিন্তু এ বছর এই পুরস্কার জেতার দাবিদার অনেক। মড্রিচ তো রয়েছেনই, সেই সঙ্গে মহম্মদ সালাহ, অ্যান্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমব্যাপের মতো তারকাদের কাছে এই পুরস্কার জেতার সূবর্ণ সুযোগ রয়েছে। এই তালিকায় রয়েছেন সবথেকে বেশি রিয়েল মাদ্রিদের ফুটবলার। ৩০ জনের মধ্যে ৮ জন তাঁদের। ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি'ওর পুরস্কার দিয়ে আসছে ফ্রান্সের একটি সংবাদপত্র। ১৯৯০ সাল থেকে ফিফার সঙ্গে জোট বেধে ফিফা ব্যালন ডি'ওর পুরস্কার দেওয়া হতো। কিন্তু ২০১৬ সালে এই সম্পর্ক ভেঙে যায়। তারপর ২০১৭ ও ২০১৮ সালে ফিফা দ্য বেস্ট পুরস্কার দেওয়া হলেও এ বছরই ফের আলাদা করে দেওয়া হবে ব্যালন ডি'ওর। এই পুরস্কার বেছে নেওয়া হবে ফিফা'র তালিকাভুক্ত দেশগুলির অধিনায়ক, কোচ ও বাছাই করা সাংবাদিকদের ভোটের উপর নির্ভর করে। এখন দেখার মেসি, রোনাল্ডো কারও ভাগ্যেই কি ফের আসতে চলেছে ব্যালন ডি'ওর। নাকি মড্রিচের মতো নতুন তারকার মাথাতে এ বার উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা।

```